অ্যাথলিট হিমা দাসকে ডিএসপি পদে নিয়োগের সিদ্ধান্ত নিল অসম সরকার
Connect with us

রাজ্যের খবর

অ্যাথলিট হিমা দাসকে ডিএসপি পদে নিয়োগের সিদ্ধান্ত নিল অসম সরকার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ ফেব্রুয়ারি : জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলিট হিমা দাস-কে পুলিশের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্ত নিল অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর মন্ত্রীসভার বৈঠকে হিমা দাসকে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের কথা ঘোষণা করেন।

গরিব পরিবার থেকে উঠে আসা বছর কুড়ির হিমা দাস ট্র্যাকে নিজের দ্রুত গতির জন্যে ‘ধিং এক্সপ্রেস’ নামে পরিচিত গোটা দেশে। ইতিমধ্যে বহুবার রাজ্য তথা দেশের নামও উজ্জ্বল করেছেন তিনি। হিমাই প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক এবং ফিল্ডে কোনও বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সোনা জেতেন। ২০১৮ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনি ৪০০ মিটারে সোনা জেতেন। সেবার ৫১.৪৬ সেকেন্ড সময় করেন। রাজ্যের ক্রীড়া নীতিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান, অসম সরকারের মুখপাত্র তথা রাজ্যের শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। অসমের ক্রীড়াবিদরা এশিয়ান গেমস, অলিম্পিক্স, কমনওয়েলথ গেমসে পদক জিতলে তাঁদের ক্লাস ওয়ান অফিসার হিসেবে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার। পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদের ক্লাস টু সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে।

Continue Reading
Advertisement