নাম বদলাল জনপ্রিয় সরকারি প্রকল্পের! ‘কন্যাশ্রী’ এবার হল ‘কন্যারত্ন’ এবং ‘সবুজ সাথী’র নতুন নাম ‘সারথি’
Connect with us

ভাইরাল খবর

নাম বদলাল জনপ্রিয় সরকারি প্রকল্পের! ‘কন্যাশ্রী’ এবার হল ‘কন্যারত্ন’ এবং ‘সবুজ সাথী’র নতুন নাম ‘সারথি’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের দুই বহুল পরিচিত জনকল্যাণমূলক (Welfare) প্রকল্পের নাম পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে তিনি জানান, দীর্ঘদিনের ‘কন্যাশ্রী’ (Kanyashree) প্রকল্পের নতুন নাম হচ্ছে ‘কন্যারত্ন’, আর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল (Bicycle) দেওয়ার ‘সবুজ সাথী’ (Sabuj Sathi) প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘সারথী’

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, শুধুমাত্র প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আর্থিক সহায়তা (Financial Assistance), সাইকেল বিতরণ কিংবা অন্যান্য সরকারি সুবিধার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। সমস্ত পরিষেবা আগের মতোই চালু থাকবে।

২০১৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য ছিল ছাত্রীদের স্কুলছুট (Dropout) রোধ, বাল্যবিবাহ (Child Marriage) প্রতিরোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহ দেওয়া। বর্তমানে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীরা বছরে ১,০০০ টাকা অনুদান পায় এবং ১৮ বছর পূর্ণ হওয়ার পর অবিবাহিত থাকলে এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষার জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক স্তরেও এই প্রকল্প একাধিক সম্মান অর্জন করেছিল।

মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছরের মতো আগামী ১৪ আগস্টও দিবসটি পালন করা হবে। তবে এবার থেকে তার নাম হবে ‘কন্যারত্ন দিবস’

Advertisement
ads ads

অন্যদিকে, স্কুলপড়ুয়াদের যাতায়াত সহজ করতে চালু হওয়া সবুজ সাথী প্রকল্পের নতুন নাম ‘সারথী’। এই প্রকল্পের আওতায় আগের মতোই ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ (Cycle Distribution) করা হবে বলে সরকার আশ্বাস দিয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পুরনো জনকল্যাণমূলক (Public Welfare) প্রকল্পগুলি বন্ধ না করে নতুন নামে চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে। এর আগে লক্ষ্মীর ভান্ডার-এর নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা এবং যুবসাথী-র নাম যুবশক্তি করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল কন্যারত্নসারথী

সরকারের দাবি, প্রকল্পগুলির পরিচয় বদলালেও সাধারণ মানুষের জন্য নির্ধারিত সমস্ত সুবিধা ও পরিষেবা আগের মতোই অব্যাহত থাকবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads