প্রধানমন্ত্রী নয়, মোদির ইনফ্লুয়েন্সার হওয়া উচিত! কটাক্ষ সিজেপি প্রধান অভিজিৎ দীপকের
Connect with us

দেশের খবর

প্রধানমন্ত্রী নয়, মোদির ইনফ্লুয়েন্সার হওয়া উচিত! কটাক্ষ সিজেপি প্রধান অভিজিৎ দীপকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে নরেন্দ্র মোদীর ‘ইনফ্লুয়েন্সার’ (Influencer) হওয়াই বেশি মানানসই। একইসঙ্গে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR) প্রত্যাহার না হলে দেশজুড়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মহারাষ্ট্রে (Maharashtra) সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপকে বলেন, “আমার মনে হয়, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি সেই কাজটাই ভালো করছেন। যদি তিনি এতই ভালো ইনফ্লুয়েন্সার হন, তাহলে দেশের দায়িত্ব অন্য কাউকে দেওয়া উচিত।” সম্প্রতি প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম (Instagram)-এ যুবসমাজকে উদ্দেশ্য করে প্রকাশিত একাধিক ভিডিওর প্রেক্ষিতেই এই মন্তব্য করেন তিনি।

লোকসভায় (Lok Sabha) পাস হওয়া প্রশ্নফাঁস বিরোধী বিল (Anti Paper Leak Bill) নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন CJP প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, শুধু নতুন আইন করলেই সমস্যার সমাধান হবে না, সেই আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি, প্রশ্নফাঁস মামলার জন্য ঘোষিত ফাস্ট-ট্র্যাক কোর্ট (Fast Track Court) নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, প্রথম শুনানিতেই CBI-এর আইনজীবী অনুপস্থিত থাকায় মামলা পিছিয়ে যায়।

উল্লেখ্য, গত ২০ জুলাই CJP-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিতে NEET প্রশ্নফাঁস, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং ছাত্রদের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে হাজার হাজার ছাত্র অংশ নেন। আন্দোলনের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) পদত্যাগ করেন। পরে সরকার আন্দোলনকারীদের কিছু দাবি বিবেচনার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।

Advertisement
ads ads

তবে অভিজিৎ দীপকের অভিযোগ, আন্দোলন প্রত্যাহারের পরও বহু ছাত্রকে আটক করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর দাবি, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার ও নতুন মামলা না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি কার্যকর না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে CJP। যদিও তাঁর এই অভিযোগের বিষয়ে কেন্দ্র সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading
Advertisement ads