ভাইরাল খবর
বীরভূমে ১৫ কেজি সোনা ও কোটি কোটি নগদ উদ্ধার! কাঠগড়ায় অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী
ডিজিটাল ডেস্কঃ বীরভূমে (Birbhum) ফের চাঞ্চল্য ছড়িয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায়। অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে পুলিশের অভিযানে মিলেছে কোটি কোটি টাকা এবং কেজি কেজি সোনা। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই তল্লাশি অভিযান (Raid Operation) বুধবার পর্যন্ত চলেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মহম্মদবাজার এলাকার মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। পাশাপাশি উদ্ধার হওয়া নগদের পরিমাণও ক্রমশ বাড়ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে এবং টাকা গোনার কাজ এখনও চলছে।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা গুনতে ঘটনাস্থলে আনা হয়েছে একাধিক নোট গোনার মেশিন (Cash Counting Machine)। শুধু তাই নয়, টাকা ও সোনা সরিয়ে নিয়ে যেতে পুলিশকে বড় ট্রাঙ্কও আনতে হয়েছে। রাতভর চলা এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন। পরবর্তীতে তিনি পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। স্থানীয় সূত্রের দাবি, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক পাথর খাদান (Stone Quarry) ব্যবসার সঙ্গে তাঁর যোগ রয়েছে।
পুলিশ খতিয়ে দেখছে, উদ্ধার হওয়া বিপুল অর্থের উৎস কী এবং এর সঙ্গে কোনও বেআইনি কারবার (Illegal Business) যুক্ত রয়েছে কি না। টুলু মণ্ডলের বিরুদ্ধে এর আগেও বেআইনি পাথর খাদান ও গরু পাচার মামলার তদন্তে নাম উঠে এসেছিল। ২০২২ সালে তাঁর বাড়ি ও একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) তল্লাশি চালিয়েছিল।
Commendable job by our Law Enforcement personnel for the crackdown on Sand Mafia.
Following a precise operation based on source based information, Birbhum Police conducted a major raid under Mohammad Bazar PS targeting the hideout of illegal sand mafia Tullu Mondal alias Mohd… pic.twitter.com/Ln4XJCWKKY
— Suvendu Adhikari (@SuvenduWB) July 29, 2026
এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের অভিযানের প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতির কথা উল্লেখ করেন।
তবে এত বিপুল পরিমাণ টাকা ও সোনার উৎস নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
