২১ জুলাইয়ে বিভক্ত তৃণমূল! ঋতব্রত ও মমতার দুই সভা ঘিরে বিভ্রান্ত কর্মীরা
Connect with us

রাজনীতি

২১ জুলাইয়ে বিভক্ত তৃণমূল! ঋতব্রত ও মমতার দুই সভা ঘিরে বিভ্রান্ত কর্মীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক পালাবদল এবং তৃণমূলের (TMC) সাংগঠনিক বিভাজনের আবহে এবারের ২১ জুলাইয়ের (21 July) শহিদ দিবস (Sahid Diwas) কলকাতায় একেবারেই ভিন্ন ছবি তুলে ধরল। ধর্মতলায় নয়, এবার শহরে আলাদা দুটি স্থানে শহিদ সমাবেশ করছে দুই তৃণমূল শিবির। একদিকে মেয়ো রোডে (Mayo Road) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে বিড়লা তারামণ্ডলের (Birla Planetarium) সামনে ক্যাথিড্রাল রোডে (Cathedral Road) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূলের সভা।

দুই শিবিরের একই প্রতীক (Symbol) ব্যবহার এবং কাছাকাছি স্থানে কর্মসূচি হওয়ায় বিভ্রান্তিতে পড়েন বহু কর্মী-সমর্থক। মঙ্গলবার সকালে মেয়ো রোডে দেখা যায়, অনেকেই কৌতূহলবশত ঋতব্রত শিবিরের সভাস্থল ঘুরে দেখছেন। পরে তাঁদের একাংশ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশে রওনা দেন। কয়েকজন কর্মীর বক্তব্য, “তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শেষ পর্যন্ত তাঁর সভাতেই যোগ দেব।” আবার কেউ কেউ জানান, একই প্রতীক থাকায় দুই সভাতেই উপস্থিত থেকে পরিস্থিতি নিজের চোখে দেখতে চান।

এদিকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তারামণ্ডলের সামনে মমতা শিবিরের সভার আয়োজন করা হয়েছে। সোমবার গভীর রাতে সেখানে মঞ্চ ভাঙচুর, পোস্টার-ব্যানার ছেঁড়া এবং মাইকের তার কেটে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির (BJP) বিরুদ্ধে। অভিযোগের খবর পেয়েই রাতেই সভাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), মহুয়া মৈত্র (Mahua Moitra), কুণাল ঘোষ (Kunal Ghosh) ও দোলা সেন (Dola Sen)। তাঁরা রাতভর সেখানে অবস্থান করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসন ব্যর্থ হলে আদালত অবমাননার মামলা করা হবে। অন্যদিকে কংগ্রেসও (Congress) অভিযোগ করেছে, শহিদ মিনারের (Shaheed Minar) সভায় যোগ দিতে আসা কর্মীদের উপর হামলা হয়েছে। সব মিলিয়ে এবারের ২১ জুলাইয়ে একই প্রতীকের দুই তৃণমূল শিবিরের পৃথক সমাবেশ ঘিরে রাজনৈতিক বিভাজনের পাশাপাশি কর্মীদের বিভ্রান্তির ছবিও স্পষ্ট হয়ে উঠেছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads