সুস্থ হয়ে রাজবেশে রথে উঠবেন মহাপ্রভু! দিঘার দ্বিতীয় রথযাত্রায় এবার ওড়িশার ছোঁয়া
Connect with us

ধর্ম

সুস্থ হয়ে রাজবেশে রথে উঠবেন মহাপ্রভু! দিঘার দ্বিতীয় রথযাত্রায় এবার ওড়িশার ছোঁয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১৫ দিনের অনবাসর (Anabasara) পর্ব শেষ হতেই বুধবার ভোরে ফের ভক্তদের জন্য খুলে গেল দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple)-এর দ্বার। সকাল ৬টা থেকে দর্শন শুরু হতেই হাজার হাজার ভক্ত মন্দিরে ভিড় জমান। দীর্ঘ প্রতীক্ষার পর প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন পেয়ে আবেগে ভাসেন ভক্তরা। বৃহস্পতিবারের রথযাত্রা (Rath Yatra) ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে গোটা দিঘাজুড়ে।

প্রথা অনুযায়ী স্নানপর্বের পর ১৫ দিন অনবাসরে থাকেন প্রভু জগন্নাথ। এই সময় সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকে। অনবাসর শেষ হওয়ায় বুধবার পুনরায় খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহ (Sanctum)-এর দ্বার। সকাল থেকেই মন্দির চত্বরে দেখা যায় দীর্ঘ লাইন।

মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানান, অনবাসর শেষে পুনরায় দর্শনের সুযোগ ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সকলকে রথযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর দাবি, এবারও লক্ষাধিক ভক্তের সমাগম হতে পারে। সেই কারণে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা, যান চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের রথযাত্রায় থাকছে একাধিক নতুন আকর্ষণ। পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট (Royal Crown) পরে রাজবেশে রথে উঠবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রথে লাগানো হয়েছে নতুন চারটি চাকা, পাশাপাশি থাকছে স্টিয়ারিং (Steering)ব্রেক (Brake) ব্যবস্থা, যাতে রথ নিয়ন্ত্রণ সহজ হয়।

Advertisement
ads ads

ঘোষিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে রথযাত্রা শুরু হবে। দুপুরে রথ সাজানো ও ভোগ নিবেদন শেষে বিকেল সাড়ে ৩টায় রথের রশিতে টান দেবেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টার মধ্যে রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছবে।

Continue Reading
Advertisement ads