একুশের সমাবেশ নিয়ে চূড়ান্ত ফয়সালা হাইকোর্টের! তারামণ্ডলের সামনে শর্তসাপেক্ষে অনুমতি পেল কালীঘাট তৃণমূল
Connect with us

ভাইরাল খবর

একুশের সমাবেশ নিয়ে চূড়ান্ত ফয়সালা হাইকোর্টের! তারামণ্ডলের সামনে শর্তসাপেক্ষে অনুমতি পেল কালীঘাট তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) শর্তসাপেক্ষে ২১ জুলাই শহিদ দিবসের (Martyrs’ Day) কর্মসূচি আয়োজনের অনুমতি দিল কালীঘাট তৃণমূলকে। আদালতের নির্দেশ অনুযায়ী, বিড়লা তারামণ্ডল (Birla Planetarium)-এর সামনে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সভা করা যাবে। তবে একসঙ্গে ২,৫০০ জনের বেশি (Maximum Gathering) জমায়েত করা যাবে না।

শুনানিতে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান, সমাবেশে প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি হতে পারে। পরে তিনি অন্তত ৫ হাজার জনের অনুমতি চাইলেও আদালত সেই আবেদন মঞ্জুর করেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Saugata Bhattacharyya) বলেন, বর্তমান পরিস্থিতিতে সীমিত সংখ্যক মানুষের জমায়েতই উপযুক্ত।

আদালত আরও নির্দেশ দিয়েছে, ১৮ জুলাই বিকেল ৪টার মধ্যে ২০ জন স্বেচ্ছাসেবকের (Volunteers) নাম ও মোবাইল নম্বর কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে জমা দিতে হবে। কর্মসূচির সময় রাস্তার একাংশে যান চলাচল (Traffic Movement) স্বাভাবিক রাখতে হবে এবং আইনশৃঙ্খলা (Law & Order) বজায় রাখতে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে।

এর আগে ভিক্টোরিয়া হাউসের (Victoria House) সামনে সভার অনুমতি চাওয়া হলেও আদালত তা খারিজ করে দেয়। বিচারপতি জানান, অতীতে ওই এলাকায় সমাবেশের কারণে নগরজীবন ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। সেই কারণেই এবার বিকল্প স্থান হিসেবে বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement
ads ads

একই দিনে শহিদ মিনারে কংগ্রেস এবং গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও কর্মসূচি করবে। তাই শহরের আইনশৃঙ্খলা ও জনস্বার্থের কথা বিবেচনা করেই এই শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে আদালত।

Continue Reading
Advertisement ads