ভাইরাল খবর
বারুইপুর কাণ্ডের আসল ‘অসুখ’ চিহ্নিত করলেন মুখ্যমন্ত্রী! সামাজিক দূষণ রুখতে শুভেন্দুর যুদ্ধ ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ বারুইপুরের (Baruipur) সাম্প্রতিক ঘটনাকে সামনে রেখে রাজ্যজুড়ে মাদকবিরোধী (Anti-Drug) বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার সূর্যপুরে (Suryapur) নতুন পুলিশ ফাঁড়ি (Police Outpost) উদ্বোধনের পর তিনি বলেন, বেআইনি মদ, গাঁজা (Ganja), চরস (Charas) এবং অন্যান্য মাদকের (Drugs) অবাধ কারবার সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। সেই প্রেক্ষিতেই আগামী দুই সপ্তাহ (Two Weeks) রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে ডিজিপি (DGP)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, থানার দৈনন্দিন দায়িত্বে সরাসরি যুক্ত নন এমন পুলিশ কর্মীদেরও বিশেষ অভিযানে কাজে লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন সার্কেল অফিসার (CO)-দেরও জেলার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অভিযান আরও কার্যকর হয়।
তিনি আরও বলেন, শুধু শহর নয়, গ্রামীণ (Rural) এলাকাতেও বেআইনি মদ ও মাদকচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাঁর বক্তব্য, যেখানে এই ধরনের অবৈধ কারবার চলছে, সেগুলি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। সাধারণ মানুষের কাছেও আবেদন জানিয়ে তিনি বলেন, কোথাও বেআইনি মদ বা মাদকের আড্ডার খবর পেলে দ্রুত পুলিশকে জানাতে হবে।
মুখ্যমন্ত্রী এসটিএফ (STF)-এর ভূমিকাও উল্লেখ করেন। তাঁর দাবি, রেলস্টেশন (Railway Station), বাসস্ট্যান্ড (Bus Stand) এবং সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির মাধ্যমে মাদক উদ্ধার করা হচ্ছে। তবে এবার সেই অভিযান আরও বিস্তৃত করে রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও চালানো হবে।
বারুইপুর সফরে মুখ্যমন্ত্রী নির্যাতিতা নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আইন মেনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখতে পুলিশি নজরদারি আরও জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।
