উত্তর দিনাজপুর
বদলি করা হলো একাধিক পুলিশ ইন্সপেক্টরকে! রায়গঞ্জ, ইটাহার ও কালিয়াগঞ্জের আইসি বদল
ডিজিটাল ডেস্কঃ রাজ্য পুলিশের প্রশাসনিক কাজে (administrative work) গতি আনতে এবং আইনশৃঙ্খলার ভিত আরও মজবুত করতে এক বড়সড় রদবদলের (reshuffle) সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পুলিশ। ৩রা জুলাই জারি হওয়া একটি বিশেষ সরকারি নির্দেশিকায় (circular) একাধিক পুলিশ ইন্সপেক্টরের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে দ্রুত তাঁদের নতুন কর্মস্থলে (workplace) যোগ দিতে বলা হয়েছে। এই রদবদলের তালিকায় মূলত উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ থানার আইসি বা ইন্সপেক্টর-ইন-চার্জদের (Inspector-in-Charge) নাম রয়েছে।
বদলি হওয়া আধিকারিকদের তালিকাটি নিচে দেওয়া হলো:
১) রায়গঞ্জ থানার আইসি সুমন কল্যাণ সরকার। তাকে বদলি করা হলো সি আই এফ ইন্সপেক্টর, ওয়েষ্ট বেঙ্গল পদে।
২) সি আই এফ ইন্সপেক্টর, ওয়েষ্ট বেঙ্গল সন্দীপ চক্রবর্তী। তাকে বদলি করা হলো রায়গঞ্জ থানার আইসি পদে।
৩) ইন্সপেক্টর অফ পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, গৌতম চৌধুরী। তাকে বদলি করা হল ইটাহার থানার আইসি পদে।
৪) ইটাহার থানার আইসি অভিষেক তালুকদার। তাকে পাঠানো হলো ইন্সপেক্টর অফ পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, পদে।
৫) রায়গঞ্জ পুলিশ জেলার ইন্সপেক্টর অফ পুলিশ, এম টি এফ সমর রায়৷ তাকে বদলি করা হলো হেমতাবাদ থানার আইসি পদে।
৬) হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। তাকে পাঠানো হলো রায়গঞ্জ পুলিশ জেলার ইন্সপেক্টর অফ পুলিশ, এম টি এফ পদে।
৭) ইসলামপুর পুলিশ জেলার ইন্সপেক্টর অফ পুলিশ, ডিআইবি অভিজিৎ দত্ত। তাকে পাঠানো হলো কালিয়াগঞ্জ থানার আইসি পদে।
৮) কালিয়াগঞ্জ থানার আইসি সুদীপ কুমার প্রধান। তাকে বদলি করা হলো ইসলামপুর পুলিশ জেলার ইন্সপেক্টর অফ পুলিশ, ডিআইবি পদে।
৯) ইন্সপেক্টর অফ পুলিশ, সিআইডি ওয়েষ্ট বেঙ্গল পিনাকী সরকার। তাকে বদলি করা হলো গোয়ালপোখর থানার আইসি পদে।
১০) গোয়ালপোখর থানার আইসি নিম শেরিং ভুটিয়াকে বদলি করা হয়েছে ইন্সপেক্টর অফ পুলিশ, সিআইডি ওয়েষ্ট বেঙ্গল পদে।
প্রশাসনিক মহলের মতে, রুটিন মাফিক এই বদলির (routine transfer) মাধ্যমে জেলা স্তরে পুলিশি নজরদারি ও কাজের গতি আরও বৃদ্ধি পাবে।
