মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে করণ আদানির বৈঠক! নিউ টাউনে তৈরি হচ্ছে ‘আদানি হেল্থ সিটি’
Connect with us

ভাইরাল খবর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে করণ আদানির বৈঠক! নিউ টাউনে তৈরি হচ্ছে ‘আদানি হেল্থ সিটি’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোয় (Healthcare Infrastructure) বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, কলকাতার নিউ টাউনে (New Town) অত্যাধুনিক ‘আদানি হেল্থ সিটি’ (Adani Health City) গড়ে তোলার পরিকল্পনা করছে আদানি গোষ্ঠী (Adani Group)। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আদানি গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর করণ আদানির বৈঠকে এই প্রকল্প নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রস্তাবিত এই হেল্থ সিটির মূল আকর্ষণ হবে ১,০০০ শয্যার (1000-bed) একটি অত্যাধুনিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল (Multi Super Speciality Hospital)। এর মধ্যে ৫০০টি বেড মধ্যবিত্ত ও আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য সংরক্ষিত থাকবে, যেখানে তুলনামূলক কম খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। বাকি ৫০০টি বেড দেশ-বিদেশের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের পরিষেবার উদ্দেশ্যে রাখা হবে।

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান মেয়ো ক্লিনিক (Mayo Clinic)-এর সহযোগিতা। হাসপাতালের ক্লিনিক্যাল প্রোটোকল (Clinical Protocol), রোগী পরিষেবার মান, ডিজিটাল হেলথ (Digital Health), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় কৌশলগত পরামর্শ দেবে মার্কিন এই প্রতিষ্ঠান।

হাসপাতালের পাশাপাশি প্রস্তাবিত হেল্থ সিটিতে একটি মেডিক্যাল কলেজ (Medical College) গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সেখানে প্রতি বছর ১৫০ জন এমবিবিএস (MBBS) ছাত্র ভর্তি করার পরিকাঠামো থাকবে। এছাড়া বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স (Biomedical Informatics), ক্লিনিক্যাল রিসার্চ (Clinical Research)-এর আধুনিক গবেষণাগার, রেসিডেন্ট ডাক্তার ও ফেলোশিপ প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে।

Advertisement
ads ads

প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব ভারত, এমনকি বাংলাদেশ, নেপাল ও ভুটানের রোগীরাও কলকাতায় আন্তর্জাতিক মানের চিকিৎসার সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্য সরকারের জমি বরাদ্দ ও প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই উচ্চাভিলাষী প্রকল্প।

Continue Reading
Advertisement ads