২১ জুলাইয়ের ধর্মতলার সভার অনুমতি খারিজ! মধ্য কলকাতায় লাগু ১৬৩ ধারা
Connect with us

রাজনীতি

২১ জুলাইয়ের ধর্মতলার সভার অনুমতি খারিজ! মধ্য কলকাতায় লাগু ১৬৩ ধারা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে মধ্য কলকাতায় (Central Kolkata) নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশ কমিশনার (Police Commissioner) অজয় নন্দ নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (Bharatiya Nagarik Suraksha Sanhita-BNSS) ১৬৩ ধারা (Section 163) কার্যকর থাকবে। এই সময় পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েত, বিক্ষোভ (Protest), মিছিল (Rally) বা অস্ত্র নিয়ে সমাবেশ নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তরফে জানানো হয়েছে, নির্ভরযোগ্য সূত্রে সম্ভাব্য অশান্তি ও হিংসাত্মক বিক্ষোভের আশঙ্কার তথ্য পাওয়ার পরই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বউবাজার, হেয়ার স্ট্রিট, ট্র্যাফিক গার্ড (Traffic Guard) এলাকা, কে সি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস (Victoria House) সংলগ্ন বিস্তীর্ণ অংশে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

উল্লেখ্য, ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবস পালনের অনুমতি চেয়ে আবেদন করেছিল মমতা-পন্থী তৃণমূল এবং ঋতব্রত-পন্থী তৃণমূল। তবে সেই আবেদন আগেই খারিজ করে দেয় কলকাতা পুলিশ। এরপরই ১৬৩ ধারা জারির সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

পুলিশের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ‘কালীঘাট তৃণমূল’। দলের নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এই নির্দেশ গণতান্ত্রিক আন্দোলনের অধিকার খর্ব করছে। তাঁর বক্তব্য, এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজনৈতিক এবং আইনগত—দুই ক্ষেত্রেই লড়াই হবে। খুব শীঘ্রই আদালতের (Court) দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। একই সুর শোনা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র-র বক্তব্যেও। তিনি বলেন, বিচারব্যবস্থার (Judiciary) উপর তাঁদের আস্থা রয়েছে এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার মিলবে বলেই আশা করছেন।

Advertisement
ads ads

এদিকে, ২১ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার ভিক্টোরিয়া হাউস এলাকায় কালীঘাটপন্থী তৃণমূলের কয়েকজন নেতা প্রস্তুতি ও স্থান পরিদর্শন করেন। সেই ঘটনাকে ঘিরে যান চলাচলে বিঘ্ন ঘটার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের হয়েছে।

২১ জুলাইয়ের আগে মধ্য কলকাতায় এই প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement ads