ভাইরাল খবর
রসগোল্লা-জলভরা সন্দেশে মোদিকে বরণ! তারকেশ্বরে শুভেন্দুর বিশেষ উপহার
ডিজিটাল ডেস্কঃ সাড়ম্বরে রাজ্যজুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। এই বিশেষ উপলক্ষে আজ বঙ্গে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল (Governor) আর. এন. রবি। বিকেল চারটের পর প্রধানমন্ত্রীর কপ্টার (Helicopter) তারকেশ্বরে নামতেই গোটা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা (Security) বলয় গড়ে তোলা হয়। সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মঞ্চে বন্দে মাতরম্ গানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন (Greeting) জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং তাঁর হাতে বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লার হাঁড়ি ও জলভরা সন্দেশ তুলে দেন। মিষ্টিমুখ করানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর হাতে বাবা তারকনাথের ছবি, শিবলিঙ্গ এবং ডোকরার দুর্গামূর্তি উপহার (Gift) হিসেবে তুলে দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এবারই প্রথম রাজ্য সরকারের (State Government) উদ্যোগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, আগের তৃণমূল সরকার এই দিনটিকে স্বীকৃতি দিতে চায়নি। পাশাপাশি, হুগলির জিরাটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি সংস্কার করে সেখানে লাইব্রেরি ও স্মৃতিসৌধ (Memorial) গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি।
তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাতে লোকভবনে অবস্থান করবেন। আগামীকাল, রবিবার আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর খিদিরপুর ডক থেকে ভারতীয় নৌসেনার (Indian Navy) জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি আধুনিক যুদ্ধজাহাজ (Warships)— ‘ডুনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ এবং ‘আইএনএস অগ্রয়’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
