সই জাল-কাণ্ডে আজ ফের তলব অভিষেকে! কুণাল ঘোষকেও ডাকল সিআইডি
Connect with us

ভাইরাল খবর

সই জাল-কাণ্ডে আজ ফের তলব অভিষেকে! কুণাল ঘোষকেও ডাকল সিআইডি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় বিধায়কদের সই জালিয়াতির (Signature Forgery) মামলায় ক্রমশ চাপ বাড়ছে রাজ্যের শাসক শিবিরের ওপর। গত বৃহস্পতিবারের সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের (Interrogation) পর, আজ রবিবার (১৪ জুন) ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি (CID)। দুপুর ১২টায় তাঁর হাজিরার পাশাপাশি, বিকেলে তলব করা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও। তদন্তকারীদের দাবি, গত সপ্তাহের জিজ্ঞাসাবাদে বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন অভিষেক। তাই আজ দুজনকে সামনাসামনি বসিয়ে মুখোমুখি জেরা (Cross-examination) করার প্রবল সম্ভাবনা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত মে মাসে, যখন তৃণমূলের পরিষদীয় দলের (Legislative Party) তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়। অভিযোগ, সেই চিঠিতে বহু অনুপস্থিত বিধায়কের সই ছিল, এমনকি কিছু নাম লেখা ছিল ব্লক লেটারে (Block Letters)। এই অসঙ্গতির জেরে এফআইআর (FIR) দায়ের হলে তদন্তে নামে সিআইডি। আদালত থেকে সুরক্ষাকবচ (Protection from Coercive Action) পেলেও তদন্তে সহযোগিতার নির্দেশ রয়েছে অভিষেকের ওপর।

এদিকে গত ৪৮ ঘণ্টায় নাটকীয়তা আরও বেড়েছে। শুক্রবার অন্য এক মামলায় সিআইডি নোটিস দিয়ে গেছে অভিষেককে। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ জুন তাঁকে তলব করেছে ইডি (ED)। এমনকি শনিবার ভোরে তাঁর আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। সব মিলিয়ে, ভবানী ভবন চত্বরে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই জোড়া হাজিরাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে পারদ তুঙ্গে।

Continue Reading
Advertisement