তৃণমূলের হাত থেকে যাচ্ছে আসন! সুখেন্দু শেখরের পর এবার সুস্মিতা দেবের ইস্তফা
Connect with us

রাজনীতি

তৃণমূলের হাত থেকে যাচ্ছে আসন! সুখেন্দু শেখরের পর এবার সুস্মিতা দেবের ইস্তফা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে অস্বস্তি আরও বাড়ালেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। প্রবীণ নেতা সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) পদত্যাগের পর এবার তিনিও রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

২০২১ সালে কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব। ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) পরামর্শে তাঁকে দলে আনা হয়েছিল। পরে সরাসরি রাজ্যসভার সাংসদ করা হয় এবং ত্রিপুরা (Tripura) ও অসমে (Assam) দলের সাংগঠনিক বিস্তারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সুস্মিতা দেবের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের শক্তি আরও কমল। এর আগে সুখেন্দুশেখর রায়ও সাংসদ পদ ছেড়েছিলেন। ফলে সংসদের উচ্চকক্ষে (Upper House) দলের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজনৈতিক সূত্রের দাবি, শুধু সাংসদ পদ নয়, দলের সাংগঠনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন সুস্মিতা। একই সঙ্গে আরও কয়েকজন সাংসদের পদত্যাগের সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়েছে।

Advertisement
ads

এক সপ্তাহের মধ্যে পরপর দুই সাংসদের ইস্তফায় তৃণমূলের সংসদীয় শিবিরে অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও দলীয় নেতৃত্বের তরফে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Continue Reading
Advertisement