'আর কত দুর্নীতি ঢাকব?' মমতাকে চিঠি লিখে পদ ছাড়লেন তৃণমূলের শান্তনু সেন
Connect with us

ভাইরাল খবর

‘আর কত দুর্নীতি ঢাকব?’ মমতাকে চিঠি লিখে পদ ছাড়লেন তৃণমূলের শান্তনু সেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন ও ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করল। কাকলি ঘোষ দস্তিদার, সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তীর পর এবার তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে চিঠি পাঠিয়ে দলের জাতীয় মুখপাত্রের (National Spokesperson) পদ থেকে ইস্তফা দিলেন বিশিষ্ট চিকিৎসক নেতা শান্তনু সেন।

 রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ (Ex-MP) তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্ষোভ উগরে দিয়ে জানান, দলের জন্মলগ্ন থেকে তিনি বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করেছেন। কিন্তু আরজি কর কাণ্ড, অভয়া হত্যাকাণ্ড ও শিক্ষক নিয়োগে চাকরি চুরির মতো একাধিক অনৈতিক ঘটনা যা সাধারণ মানুষ মেনে নেয়নি, তা জেনেও মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের (Media) সামনে দলকে ডিফেন্ড (Defend) করতে হয়েছে। এর জন্য জনগণের তীব্র সমালোচনা তাঁকে হজম করতে হয়েছে।

শান্তনু সেন স্পষ্ট ভাষায় বলেন, রাজনীতি মূলত মানুষের জন্য। গত ৪ মে পশ্চিমবঙ্গের মানুষ বিপুল ভোটাধিকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা পাহাড়প্রমাণ দুর্নীতির (Corruption) বিরুদ্ধে রায় দিয়েছেন। তাই জনবিরোধী ও অনৈতিক সিদ্ধান্তকে আর সমর্থন করতে তাঁর মন সায় দিচ্ছে না। জনাদেশকে সম্মান জানিয়েই তিনি ইস্তফাপত্র (Resignation Letter) পাঠিয়েছেন। উল্লেখ্য, আরজি কর আন্দোলনের সময় জুনিয়র ডাক্তারদের পক্ষে সরব হওয়ায় দলবিরোধী মন্তব্যের অভিযোগে তাঁকে পূর্বে সাসপেন্ড (Suspend) করা হয়েছিল। সম্প্রতি তিনি রাজ্যের নতুন বিজেপি (BJP) সরকারকে অভিনন্দন জানান এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ধন্যবাদ জ্ঞাপন করেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) এই শীর্ষ নেতা জানিয়েছেন, আরজি করের সামগ্রিক দুর্নীতি তদন্তে নতুন সরকারকে তিনি যেকোনোভাবে সাহায্য করতে প্রস্তুত।

Advertisement
ads
Continue Reading
Advertisement