ভোট মিটতেই ‘পুষ্পা’র দাপট খতম! ফলতার তৃণমূল নেতার রক্ষাকবচ প্রত্যাহার করল হাই কোর্ট
Connect with us

রাজনীতি

ভোট মিটতেই ‘পুষ্পা’র দাপট খতম! ফলতার তৃণমূল নেতার রক্ষাকবচ প্রত্যাহার করল হাই কোর্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ওরফে ‘পুষ্পা’র বিরুদ্ধে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ তাঁর সমস্ত রক্ষাকবচ (Protective Shield) প্রত্যাহার করে নেয়। এর ফলে তাঁর বিরুদ্ধে থাকা একাধিক এফআইআরে (FIR) এখন পুলিশের তদন্ত ও সম্ভাব্য গ্রেপ্তারিতে আর কোনও আইনি বাধা রইল না।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে জাহাঙ্গির খানের বিরুদ্ধে একাধিক মামলা চলছিল, মোট সাতটি এফআইআর তাঁর নামে রয়েছে। ভোটের আগে অন্তর্বর্তী রক্ষাকবচ (Interim Protection) দেওয়া হলেও ভোট প্রক্রিয়া শেষ হওয়ায় সেই সুরক্ষা আর বহাল রাখার প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণ দেয় আদালত। বিচারপতি জানান, মামলাকারী এফআইআর খারিজের আবেদন করেননি, ফলে তদন্ত চলতে কোনও বাধা নেই। পুলিশের রিপোর্টেও উল্লেখ ছিল যে, অধিকাংশ ঘটনায় জাহাঙ্গির খান মূল অভিযুক্ত বা তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।

ফলতা বিধানসভা (Falta Constituency) পুনর্নির্বাচনের সময় তিনি রাজনৈতিকভাবে আলোচনায় ছিলেন এবং পরে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ভোট শেষে তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আবেদন করা হলেও তা খারিজ হয়।আইনজীবীর সময় চাওয়ার আবেদনও আদালত মানেনি। ফলে এখন পুলিশ চাইলে জাহাঙ্গির খানের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নিতে পারবে বলে আইনি মহল মনে করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement