“এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?” নেদারল্যান্ডসের মাটিতেও প্রধানমন্ত্রীর মুখে বাংলার ‘ঝালমুড়ি’
Connect with us

দেশের খবর

“এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?” নেদারল্যান্ডসের মাটিতেও প্রধানমন্ত্রীর মুখে বাংলার ‘ঝালমুড়ি’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাঁচ দেশের বিদেশ সফরের মাঝে এবার নেদারল্যান্ডস (Netherlands)-এ প্রবাসী ভারতীয়দের (Indian Diaspora) অনুষ্ঠানে বাংলার ‘ঝালমুড়ি’ (Jhalmuri) প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দ্য হেগ (The Hague) শহরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আচমকাই তিনি প্রশ্ন করেন, “ঝালমুড়ি ইয়া ভি পহোচ গ্যায়া?” অর্থাৎ, “ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেছে?” প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে সভায় উপস্থিত ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এদিন মোদী ভারতের স্টার্টআপ (Startup) ইকোসিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), সেমিকন্ডাক্টর (Semiconductor) শিল্প এবং ডিজিটাল (Digital) উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ কেন্দ্র এবং দেশ দ্রুত প্রযুক্তিগত উন্নতির পথে এগোচ্ছে। পাশাপাশি অলিম্পিক আয়োজনের ইচ্ছার কথাও জানান প্রধানমন্ত্রী।

বক্তৃতার মাঝেই বাংলার ঝালমুড়ির প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের সময়ের ঘটনা। সেসময় রাস্তার ধারের দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেয়েছিলেন মোদী। শুধু নিজেই নয়, আশপাশে থাকা কয়েকজনকেও ঝালমুড়ি খাইয়েছিলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Advertisement
ads

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে বিপুল ভোটার উপস্থিতি প্রমাণ করে মানুষ উন্নয়নমূলক কাজের উপর আস্থা রাখছেন।

Continue Reading
Advertisement