ইউপিআই পেমেন্টেই মিলল সূত্র! চন্দ্রনাথ রথ খুনে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ৩ শার্প শুটার
Connect with us

ভাইরাল খবর

ইউপিআই পেমেন্টেই মিলল সূত্র! চন্দ্রনাথ রথ খুনে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ৩ শার্প শুটার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে (Murder Case) বড় সাফল্য পেল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহার (Bihar) থেকে তিনজন সন্দেহভাজন শার্প শুটারকে (Sharp Shooter) গ্রেফতার করেছে সিআইডি (CID) ও বিশেষ তদন্তকারী দল (SIT)। রবিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এই গ্রেফতারি হয়। ধৃতদের ইতিমধ্যেই কলকাতায় এনে ভবানী ভবনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোমবার অর্থাৎ, আজ তাদের বারাসত আদালতে তোলা হতে পারে।

তদন্তকারীদের দাবি, বালি টোলপ্লাজায় ইউপিআই (UPI) পেমেন্টের সূত্র ধরেই অভিযুক্তদের খোঁজ মেলে। খুনের দিন একটি সন্দেহভাজন গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় ডিজিটাল লেনদেন (Digital Transaction) করেছিল। সেই তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছে যান। পরে বক্সার ও বালিয়া এলাকা থেকে ধরা হয় অভিযুক্তদের।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রাজ সিং নামে এক শার্প শুটারই মূল হামলাকারী। এছাড়াও মায়াঙ্ক মিশ্রা ও ভিকি মৌর্য নামে আরও দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীদের দলে অন্তত সাত থেকে আটজন সদস্য ছিল এবং দীর্ঘদিন ধরে রেইকি (Reiki/Surveillance) চালিয়ে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়। 

Advertisement
ads

গত ৬ মে রাতে মধ্যমগ্রামের ব্যস্ত রাস্তায় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। ঘটনায় গুরুতর আহত হন তাঁর গাড়ির চালকও। তদন্তে উঠে এসেছে, হামলায় ব্যবহৃত গাড়ি ও বাইকের নম্বর প্লেট ছিল ভুয়ো। এমনকি গাড়ির চ্যাসিস নম্বরও মুছে ফেলা হয়েছিল, যাতে কোনও প্রমাণ না মেলে।

সিসিটিভি ফুটেজ (CCTV Footage), ডিজিটাল পেমেন্ট এবং ফোন কলের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা এখন খুঁজছেন এই খুনের মূল চক্রীদের। কার নির্দেশে এই সুপারি কিলিং (Supari Killing) ঘটানো হয়েছিল, সেটাই এখন তদন্তের মূল প্রশ্ন।

Continue Reading
Advertisement