উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুরে বোমা তৈরির কারখানার হদিশ! বিজেপি নেতা হামলা তদন্তে বড় সাফল্য পুলিশের
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিজেপি নেতার ওপর হামলার ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক তথ্যের হদিশ পেল পুলিশ। ভজপুরানিগছ এলাকায় খোদ এক বোমা তৈরির কারখানার (Bomb Factory) সন্ধান মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় কারখানার মালিক তথা মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত বুধবার। চোপড়ার কালাগছ এলাকার একটি চায়ের দোকানে বিজেপি নেতা শ্যামল সরকারের ওপর হামলার (Attack) অভিযোগ ওঠে শ্রীবাস মণ্ডল নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। হামলার পর পালানোর সময় রাস্তার ওপর একটি ব্যাগ ফেলে যায় সে, যেখান থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা (Live Bombs)। ভোট পরবর্তী সন্ত্রাসের (Post-poll violence) তদন্তে নেমে পুলিশ শ্রীবাসকে পাকড়াও করে। তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ (Interrogation) করার পর পুলিশ জানতে পারে যে, তার বাড়িতেই লুকানো রয়েছে বোমা তৈরির সামগ্রী।
বৃহস্পতিবার পুলিশ ধৃতের বাড়িতে হানা (Raid) দিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক তৈরির কাঁচামাল ও সামগ্রী উদ্ধার করে। এই খবর চাউর হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক (Panic) ছড়িয়েছে। বর্তমানে পুরো এলাকা পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে (Security Cordoned) ঘিরে ফেলা হয়েছে। এলাকাবাসীরা নিরাপত্তার দাবি জানিয়েছেন। চোপড়া থানার পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

