নবান্নে বড় প্রশাসনিক পরিবর্তন! আলাপন-দ্বিবেদী সহ একাধিক আমলার ইস্তফা
Connect with us

ভাইরাল খবর

নবান্নে বড় প্রশাসনিক পরিবর্তন! আলাপন-দ্বিবেদী সহ একাধিক আমলার ইস্তফা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের (Political Shift in West Bengal) ইঙ্গিত স্পষ্ট হতেই নবান্নে (Nabanna) বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন দেখা গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘনিষ্ঠ দুই প্রাক্তন মুখ্যসচিব ও বিশেষ উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) ও হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi) পদত্যাগ করেছেন বলে সূত্রের খবর। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব মনোজ পন্থ (Manoj Pant) ইস্তফা দিয়েছেন বলেও জানা যাচ্ছে, যদিও সরকারিভাবে এখনও নিশ্চিত করা হয়নি।

প্রাক্তন এই দুই আইএএস আধিকারিক অবসরের পর মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা (Chief Advisor) পদে নিযুক্ত ছিলেন, যা কার্যত মুখ্যসচিবের সমতুল্য মর্যাদা বহন করত। প্রশাসনিক নীতি নির্ধারণে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সূত্রের দাবি, ক্ষমতার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে নবান্নের নির্দেশে (Nabanna Directive) অবসরপ্রাপ্ত ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (OSD) পদে থাকা একাধিক আমলাকেও অব্যাহতি দেওয়া হচ্ছে। মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা (Dushmanta Nariala) বিভিন্ন দপ্তরকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবারই একাধিক ওএসডি অফিসার তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এটি একটি বৃহৎ প্রশাসনিক পুনর্গঠনের (Administrative Reshuffle) সূচনা।

Advertisement
ads

এর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্তও ইস্তফা দেন। প্রশাসনিক মহল মনে করছে, এই পদত্যাগগুলির মাধ্যমে নবান্নে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটছে।

Continue Reading
Advertisement