মাঝরাতে মেয়রের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! ফিরহাদের ‘নকশাল আমল’ মন্তব্যে চাঞ্চল্য
Connect with us

ভাইরাল খবর

মাঝরাতে মেয়রের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী! ফিরহাদের ‘নকশাল আমল’ মন্তব্যে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফা নির্বাচনের (Second Phase Election) প্রাক্কালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযানকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার রাতে চেতলার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ান এবং পুলিশ পর্যবেক্ষক (Police Observer) পৌঁছে মেয়রকে সরাসরি ‘ধমক’ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ফিরহাদ হাকিমের দাবি, মাঝরাতে তাঁর বাড়িতে গিয়ে বাহিনীর কমান্ডার (Commander) এবং পর্যবেক্ষক তাঁকে সতর্ক করে বলেন, এলাকায় যেন কোনো গন্ডগোল না হয় এবং বিরোধীদের এজেন্ট (Polling Agent) বসতে বাধা দেওয়া না হয়। অন্যথায় কড়া ব্যবস্থা বা ‘বুঝে নেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ মেয়র সংবাদমাধ্যমের কাছে জানান, “নকশাল আমলে (Naxalite Era) বাড়িতে এমন তল্লাশি ও ধমকানি দেখেছি। আমাকে বলা হচ্ছে কিছু হলে বুঝে নেওয়া হবে। আমি কি কোনোদিন ছুরি চালিয়েছি না কি রিগিং করেছি?”

উল্লেখ্য, বুধবার রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ। শুধুমাত্র কলকাতার নিরাপত্তাতেই ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ফিরহাদ হাকিমের অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের নামে আদতে ক্ষমতার অপব্যবহার (Abuse of Power) করে প্রার্থীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, “চেতলায় কোনোদিন অশান্তি হয়নি, তবুও আমাকে এসে চমকানো হচ্ছে। মানুষ এই আচরণ ভালো ভাবে নেবে না।” ভোটের ঠিক আগে এক হেভিওয়েট প্রার্থীর বাড়িতে বাহিনীর এই ‘সক্রিয়তা’ রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement