‘ও সিঙ্ঘম হলে আমরা পুষ্পা রাজ! অজয়কে পাল্টা চ্যালেঞ্জ জাহাঙ্গিরের
Connect with us

ভাইরাল খবর

‘ও সিঙ্ঘম হলে আমরা পুষ্পা রাজ! অজয়কে পাল্টা চ্যালেঞ্জ জাহাঙ্গিরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনের (Phase 2 Election) প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় শুরু হয়েছে এক নজিরবিহীন দ্বৈরথ। একজন যদি ‘সিঙ্ঘম’ (Singham) হয়ে থাকেন, তবে অন্যজন বলছেন তিনি ‘পুষ্পা’— ঝুঁকেগা নেহি। পুলিশ পর্যবেক্ষক (Police Observer) অজয় পাল শর্মার কড়া হুঁশিয়ারির পাল্টা এ ভাষাতেই হুঙ্কার দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দুঁদে আইপিএস (IPS) অফিসার অজয় পাল শর্মা, যিনি দেশজুড়ে ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ (Encounter Specialist) হিসেবে পরিচিত, তাঁকে ডায়মন্ড হারবার মহকুমার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে কমিশন। সোমবার ফলতায় রুট মার্চ (Route March) করার সময় তিনি দুষ্কৃতীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, “ঝামেলা করলে এমন চিকিৎসা করব যে পরে কেঁদেকেটেও লাভ হবে না।”

এই মন্তব্যের প্রেক্ষিতেই মঙ্গলবার মেজাজ হারান জাহাঙ্গির খান। তিনি পাল্টা চ্যালেঞ্জ (Challenge) ছুঁড়ে দিয়ে বলেন, “কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট আমরা জানি না। আমরা সলমন খানের ‘ওয়ান্টেড’ দেখেছি, ‘কিক’ দেখেছি। আমাদের ধমকে-চমকে চুপ করানো যাবে না। আমরা পুষ্পা রাজ (Pushpa Raj), ঝুকেগা নেহি।” তিনি আরও দাবি করেন যে, দিল্লির পুলিশ দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না এবং এলাকার মহিলারা এর যোগ্য জবাব দেবেন।

Advertisement
ads

উল্লেখ্য, ২০১১ ব্যাচের আইপিএস অজয় পাল শর্মা পেশায় একজন ডেন্টাল সার্জনও (Dental Surgeon)। বর্তমানে প্রয়াগরাজে কর্মরত এই অফিসার তাঁর কঠোর মনোভাবের জন্য পরিচিত। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর এই ‘ফিল্মি’ সংলাপে (Dialogues) দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মঙ্গলবারও পর্যবেক্ষকের কনভয় (Convoy) দেখে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মীরা, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং জাহাঙ্গির খান।

Continue Reading
Advertisement