ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি! ভিডিও প্রকাশ করে কড়া হুঁশিয়ারি কমিশনের
Connect with us

ভাইরাল খবর

ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি! ভিডিও প্রকাশ করে কড়া হুঁশিয়ারি কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটযুদ্ধের আবহে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ভোটারদের ভয় দেখানো এবং বাইকবাহিনীর দাপাদাপির অভিযোগ (Voters threatened) সামনে আসতেই নজিরবিহীন তৎপরতা দেখাল নির্বাচন কমিশন (Election Commission)। অভিযোগ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের নির্দেশে কড়া পদক্ষেপ করল পুলিশ। অভিযুক্ত বাইকবাহিনীর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

সম্প্রতি ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায় বাইক নিয়ে একদল দুষ্কৃতী ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ জমা পড়ে। একটি ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, বাইক মিছিল থেকে ‘ভয়ঙ্কর খেলা হবে’ স্লোগানের মাধ্যমে শাসানি দেওয়া হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তারা সাফ জানিয়ে দেয়, রবিবারের মধ্যেই ভোটারদের হুমকি দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। সেই নির্দেশ মেনে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভয় দেখানো, শান্তিভঙ্গের চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার (Obstruction of duty) মতো একাধিক ধারায় মামলা রুজু করেছে।

উল্লেখ্য, গত শুক্রবারই ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ মোট পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেন্ড (Suspend) করেছিল নির্বাচন কমিশন। তাঁদের পরিবর্তে আসা নতুন পুলিশ আধিকারিকরা দায়িত্ব নেওয়ার পরই বাইকবাহিনীর দাপট দমন করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন।

Advertisement
ads

এদিকে, তৃণমূলের দাবি—ভিডিওটিতে কোনো প্ররোচনামূলক স্লোগান ছিল না এবং কমিশন বিজেপিকে সুবিধা করে দিতেই এমন পদক্ষেপ করছে। তবে ভোটাররা যাতে নির্ভয়ে বুথমুখী (Polling station) হতে পারেন, তা নিশ্চিত করতে রবিবার কাকদ্বীপে বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভোটারদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Continue Reading
Advertisement