মোথাবাড়ি বিচারক ঘেরাও কাণ্ড! এনআইএ-র জালে ২ কংগ্রেস নেতা, প্রার্থীকে ১০ ঘণ্টা জেরা
Connect with us

ভাইরাল খবর

মোথাবাড়ি বিচারক ঘেরাও কাণ্ড! এনআইএ-র জালে ২ কংগ্রেস নেতা, প্রার্থীকে ১০ ঘণ্টা জেরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদহের কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে অশান্তি সৃষ্টি করার ঘটনায় এবার কংগ্রেসের যোগ প্রকাশ্যে এল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মালদহ জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ শেখ এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র (INTUC) জেলা কমিটির সদস্য শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে।

রবিবার বিকেলে আলিনগর এলাকা থেকে তাঁদের আটক করার পর ফরাক্কার টাউনশিপে এনআইএ ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদের (Interrogation) পর সোমবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বয়ানে একাধিক অসংগতি মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী (Congress Candidate) সায়েম ওরফে বাবু চৌধুরীকেও প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে। সায়েমের কললিস্ট ও মেসেজ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
ads

এনআইএ অফিস থেকে বেরিয়ে সায়েম চৌধুরী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস (TMC) পরিকল্পিতভাবে তাঁকে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল মোথাবাড়িতে বিডিও (BDO) অফিসের ভিতরে ৭ জন বিচারককে দীর্ঘ ৮ ঘণ্টা আটকে রাখা হয়। বিচারকদের উদ্ধারের সময় পুলিশ কনভয়েও হামলা (Mob Attack) চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় পুলিশ ও সিআইডি ইতিমধ্যেই আইএসএফ (ISF) ও মিম (AIMIM) নেতাদের গ্রেফতার করেছে। এনআইএ তদন্তে নামার পর এ পর্যন্ত মোট ৩ জনকে হেফাজতে নিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারীদের মতে, এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, যার তদন্তে (Investigation) এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement