গান্ধিজিকে ‘দেশদ্রোহী' বলে অপমান! ধূপগুড়ির বিজেপি প্রার্থীর মন্তব্য ঘিরে রণক্ষেত্র বঙ্গ রাজনীতি
Connect with us

ভাইরাল খবর

গান্ধিজিকে ‘দেশদ্রোহী’ বলে অপমান! ধূপগুড়ির বিজেপি প্রার্থীর মন্তব্য ঘিরে রণক্ষেত্র বঙ্গ রাজনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ধূপগুড়ি বিধানসভা (Dhupguri Assembly) কেন্দ্রে এক নজিরবিহীন বিতর্ক (Controversy) দানা বাঁধল। সাকোয়াঝোড়া-২ নং গ্রাম পঞ্চায়েতের কালীরস্থান এলাকায় ভোট প্রচারে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধিকে (Mahatma Gandhi) ‘দেশদ্রোহী’ বলে সম্বোধন করে বসলেন বিজেপি প্রার্থী নরেশ রায়। এই মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।( যার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম)

প্রচার সভায় বক্তব্য রাখার সময় নরেশ রায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি দাবি করেন, কংগ্রেস একটি রাষ্ট্রবিরোধী দল যারা নিজেদের স্বার্থে দেশ ভাগ করেছে। সেই প্রসঙ্গেই তিনি সরাসরি মহাত্মা গান্ধিকে নিশানা করে বলেন, “মহাত্মা গান্ধি তো দেশদ্রোহী।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে তিনি বলেন যে, বর্তমান সরকার শুধুমাত্র নিজের স্বার্থে কাজ করছে।

এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া (Reaction) জানিয়েছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক রাজেশ কুমার সিং এই মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ আখ্যা দিয়ে প্রার্থীর মনোনয়ন বাতিলের (Cancellation of Nomination) দাবি তুলেছেন। তাঁর মতে, জাতির জনককে এভাবে অপমান করার জন্য নরেশ রায়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা (Legal Action) নেওয়া হবে।

Advertisement
ads

অন্যদিকে, এই ঘটনায় তীব্র অস্বস্তিতে (Embarrassment) পড়েছে গেরুয়া শিবির। দলের পূর্ব মণ্ডলের সহ-সভাপতি বাপি রায় ঘটনাটি স্বীকার করে নিলেও বিষয়টিকে ‘মুখ ফস্কে বেরিয়ে যাওয়া’ (Slip of Tongue) ভুল হিসেবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, প্রার্থী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে গিয়ে ভুলবশত মহাত্মা গান্ধির নাম বলে ফেলেছেন। যদিও নির্বাচনের আগে এই ইস্যুটিকে হাতিয়ার করে ময়দানে নামতে কোমর বেঁধে লেগেছে বিরোধীরা। আপাতত ময়নাতদন্তের অপেক্ষায় না থেকে এই ভিডিও ঘিরেই ধূপগুড়ির রাজনৈতিক সমীকরণ (Political Equation) বদলে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement