‘অন্নপূর্ণা’ না কি পাল্টা ‘লক্ষ্মীর ভাণ্ডার’? মহিলাদের ৩০০০ টাকা দেওয়ার মেগা ঘোষণা শাহের
Connect with us

রাজনীতি

‘অন্নপূর্ণা’ না কি পাল্টা ‘লক্ষ্মীর ভাণ্ডার’? মহিলাদের ৩০০০ টাকা দেওয়ার মেগা ঘোষণা শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) লড়াইয়ে বড় ধামাকা দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার সল্টলেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্পপত্র’ (Manifesto) প্রকাশ করেন। প্রায় ১০ হাজার মানুষের পরামর্শ নিয়ে তৈরি এই সংকল্পপত্রে মোট ১৫টি প্রধান লক্ষ্যের কথা জানানো হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহিলা, যুবক এবং কৃষক সমাজ।

শাহ ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য (Financial Aid) পাবেন। প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শুধু মহিলারা নন, বেকার যুবকদের (Unemployed Youth) জন্যেও মাসিক ৩০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া ক্ষুদ্র শিল্প ও স্টার্ট আপের (Startup) মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছে বিজেপি।

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করে শাহ বলেন, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশন (7th Pay Commission) কার্যকর করা হবে এবং বকেয়া ডিএ (Dearness Allowance) নিশ্চিত করা হবে। অনুপ্রবেশ (Infiltration) প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে বাংলাকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে।

Advertisement
ads

নারী নিরাপত্তার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন, ৬ মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) লাগু এবং উত্তরবঙ্গে এইমস (AIIMS) ও আইআইটি (IIT) গড়ার মতো মেগা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই সংকল্পপত্রে। শাহের দাবি, এই ইস্তেহার বাংলার ১৫ বছরের ‘কালরাত্রি’ দূর করে নতুন ভোরের আলো দেখাবে।

Continue Reading
Advertisement