রাজনীতি
‘যাঁদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন!’ মানিকচক থেকে শাহকে খোলা চ্যালেঞ্জ মমতার
ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে মালদহের মানিকচক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার এনায়েতপুর ফুটবল ময়দানের জনসভা থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ‘ডিলিটেড’ (Deleted) ভোটারদের ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি।
জনসভায় উপস্থিত মানুষের ভিড়ে অনেকের নাম বাদ গিয়েছে দেখে স্তম্ভিত মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “এতজনের নাম বাদ গেলে ভোট দেবে কে? ভ্যানিশ কুমার?” তিনি অভিযোগ করেন, বিজেপি (BJP) সরকারের নির্দেশে বেছে বেছে সংখ্যালঘু (Minority), তফসিলি ও জনজাতিদের এলাকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে তাঁর হুঁশিয়ারি, “চ্যালেঞ্জ করছি অমিত শাহ এখানে এসে যাঁদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে সভা করে কথা বলুন।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, দিল্লিতে আসীন এই সরকার ‘নাম কাটার ও দুরাচারী সরকার’। তাঁর মতে, কেন্দ্রীয় হস্তক্ষেপের কারণে শুধু বাংলাতেই ৪০০ জন অফিসার (Officers) বদলে দেওয়া হয়েছে। এমনকি নিজের নির্বাচনী ক্ষেত্রেও প্রায় ৪০ হাজার নাম কাটা গিয়েছে বলে দাবি করেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, আতঙ্কিত না হয়ে ট্রাইব্যুনালে (Tribunal) আবেদন করুন। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “বিচারপতিদের কাছে যাবেন না।”
দলীয় কর্মীদের উদ্দেশে মমতার কড়া নির্দেশ (Instruction), শুধুমাত্র নির্বাচনী প্রচার করলেই হবে না, যাঁদের নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাঁদের আইনি সহায়তা (Legal Aid) দেওয়াও এখন অন্যতম বড় কাজ। তাঁর কথায়, বিজেপির একমাত্র ধর্ম হলো দাঙ্গা (Riot) করা। এই পরিস্থিতি মোকাবিলায় ভোটারদের শান্ত থাকার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।


