‘প্রকৃত বন্ধু সংকটের সময়েই চেনা যায়’! বাংলাদেশের পর শ্রীলঙ্কাতেও জ্বালানি তেল দিল ভারত
Connect with us

দেশের খবর

‘প্রকৃত বন্ধু সংকটের সময়েই চেনা যায়’! বাংলাদেশের পর শ্রীলঙ্কাতেও জ্বালানি তেল দিল ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান যুদ্ধের (Iran War) জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের জোগানে যখন তীব্র টান পড়েছে, ঠিক তখনই প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়িয়ে ‘বিপদের বন্ধু’ হিসেবে নিজেকে প্রমাণ করল ভারত। খোদ দেশের বাজারে জ্বালানির চাপ থাকা সত্ত্বেও মানবিক খাতিরে শ্রীলঙ্কাকে (Sri Lanka) মোট ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রয়েছে ২০ হাজার টন ডিজেল এবং ১৮ হাজার টন পেট্রোল।

নবান্ন ও কূটনৈতিক সূত্র অনুযায়ী, গত ২৮ মার্চ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করে জরুরি সাহায্যের আবেদন জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে দ্রুত এই বিশাল পরিমাণ জ্বালানি সরবরাহের (Supply) সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবারই এই তেলের জাহাজ কলম্বো বন্দরে পৌঁছেছে। ভারতের এই পদক্ষেপের জন্য শ্রীলঙ্কার শাসক ও বিরোধী উভয় শিবিরই কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা মন্তব্য করেছেন, “প্রকৃত বন্ধুত্বের পরীক্ষা হয় সংকটের সময়ে (Time of Crisis), স্বস্তির সময়ে নয়।”

Advertisement
ads

উল্লেখ্য, ভারত কেবল শ্রীলঙ্কা নয়, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের (Bangladesh) দিকেও। অসমের নুমালিগড় তেল শোধনাগার থেকে পাইপলাইনের (Pipeline) মাধ্যমে বাংলাদেশে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে আরও ৪০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের লক্ষ্যমাত্রা (Target) নিয়েছে ভারত। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে যখন সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ জ্বালানি দিতে ব্যর্থ হয়েছে, তখন ভারতের এই ‘প্রতিবেশী প্রথম’ নীতি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।