দিদির ১০ প্রতিজ্ঞা সহ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, দুয়ারে চিকিৎসা ও ভাতায় জোর
Connect with us

রাজনীতি

দিদির ১০ প্রতিজ্ঞা সহ তৃণমূলের ইস্তেহার প্রকাশ, দুয়ারে চিকিৎসা ও ভাতায় জোর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঢাকে কাঠি দিয়ে শুক্রবার বিকেলে এক মেগা নির্বাচনী ইস্তেহার (Election Manifesto) প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘প্রতিজ্ঞা’ (The Pledge), যেখানে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’র মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইস্তেহারের সবচেয়ে বড় চমক হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন (7th Pay Commission) চালু করা এবং ধাপে ধাপে বকেয়া ডিএ (Arrear DA) মেটানোর ঘোষণা। এছাড়াও, সামাজিক সুরক্ষায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর ভাতা বাড়িয়ে সাধারণদের জন্য ১,৫০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ১,৭০০ টাকা করা হয়েছে। বেকার যুবক-যুবতীদের জন্য চালু হয়েছে ‘যুব-সাথী’ প্রকল্প, যেখানে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা (Financial assistance) দেওয়া হবে। স্বাস্থ্যক্ষেত্রে ‘দুয়ারে চিকিৎসা’ (Treatment at doorstep) এবং কৃষকদের জন্য ৩০ হাজার কোটি টাকার পৃথক বাজেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্যে আরও ৭টি নতুন জেলা (New Districts) গঠন এবং পৌরসভার সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৬-এর এই ইস্তেহারে দাবি করা হয়েছে, বাংলা আগামী ৫ বছরে ৪০ লক্ষ কোটি টাকার অর্থনীতিতে (Economy) পরিণত হবে। কেন্দ্রীয় বঞ্চনার (Central deprivation) ২ লক্ষ কোটি টাকার হিসেব তুলে ধরে মমতা স্পষ্ট করেছেন যে, দিল্লির আর্থিক অবরোধ সত্ত্বেও বাংলার উন্নয়নের চাকা থমকে যাবে না। আগামী ১০ বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের (Employment) লক্ষ্যমাত্রা নিয়ে তৃণমূল এবার নির্বাচনী ময়দানে নামছে।

Continue Reading
Advertisement