বাংলায় মহাযুদ্ধের নির্ঘণ্ট ঘোষণা! মাত্র ২ দফায় ভোট, ৪ মে ভাগ্য নির্ধারণ
Connect with us

ভাইরাল খবর

বাংলায় মহাযুদ্ধের নির্ঘণ্ট ঘোষণা! মাত্র ২ দফায় ভোট, ৪ মে ভাগ্য নির্ধারণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অপেক্ষার অবসান। দিল্লির বিজ্ঞান ভবন থেকে অবশেষে বেজে গেল বাংলার বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) রণদামামা। রবিবার বিকেল ৪টের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বাংলায় ভোট হতে চলেছে মাত্র দুই দফায় (Two Phases)।

কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল (১৫২টি আসন)। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল (১৪২টি আসন)। ভোটগণনা ও ফলাফল (Result) প্রকাশ হবে ৪ মে। সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ আগামী ৭ মে শেষ হতে চলেছে, তাই তার আগেই নতুন সরকার গঠন নিশ্চিত করতে এই সময়সূচি (Schedule) নির্ধারণ করেছে কমিশন। গতবার অর্থাৎ ২০২১ সালে ৮ দফায় ভোট হলেও, এবার বিরোধী দলগুলোর দাবি মেনে দফায় ব্যাপক কাটছাঁট করা হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এবারের নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে ১০০ শতাংশ ওয়েব কাস্টিং (Web casting) করা হবে। প্রবীণ নাগরিকদের জন্য বুথে হুইলচেয়ার ও বিশেষ বসার ব্যবস্থা থাকবে এবং তাঁদের ভোটদান হবে গ্রাউন্ড ফ্লোরে। নিরাপত্তার স্বার্থে বুথের ভিতর মোবাইল (Mobile phone) নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাঁচ রাজ্যে ভোট পরিচালনার জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী এবং ৮.৫ লক্ষ নিরাপত্তাকর্মী (Security personnel) মোতায়েন করা হচ্ছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে এবার লড়াই বেশ জমজমাট। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের আধিপত্য বজায় রাখতে মরিয়া, অন্যদিকে বিজেপি ‘বিকশিত বাংলা’র ডাক দিয়ে পরিবর্তনের আশায় বুক বাঁধছে। দীর্ঘ বছর পর ২৯৪টি আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে কংগ্রেস। বামেদের রণকৌশল নিয়ে ধোঁয়াশা থাকলেও সময় সব উত্তর দেবে। কমিশনের কড়া নির্দেশ, প্রতি ২ ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসারদের (Presiding Officer) ভোটের শতাংশ জানাতে হবে এবং কোনো যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে।

Advertisement
ads
Continue Reading
Advertisement