ভাইরাল খবর
ভোটের শেষ ঘণ্টা বাজার আগেই ধর্মগুরুদের জন্য সুখবর! পুরোহিত-ইমামদের ভাতা বাড়ালেন মমতা
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। তার ঠিক আগেই রীতিমতো ‘কল্পতরু’ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরোহিত ও ইমাম-মোয়াজ্জেমদের মাসিক ভাতা (Monthly Allowance) বৃদ্ধির বড় ঘোষণা করলেন তিনি। রবিবার নিজের এক্স (X) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিশেষ সাম্মানিক ভাতার পরিমাণ ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এর ফলে এখন থেকে পুরোহিত ও ইমামরা প্রতি মাসে ১৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে ভাতা পাবেন।
I am pleased to announce an increase of ₹500 in the monthly honorariums extended to our purohits and muezzins, whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive ₹2,000 per month.
At the same time, all fresh…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন বজায় রাখতে এই মানুষগুলোর ভূমিকা অনস্বীকার্য। তাঁদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিতেই এই বর্ধিত হার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)। শুধু তাই নয়, যে সমস্ত নতুন আবেদনপত্র (Applications) জমা পড়েছিল, সেগুলিও অনুমোদন (Approved) করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, “আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলছি যেখানে প্রতিটি সম্প্রদায় ও ঐতিহ্যকে (Tradition) গুরুত্ব দেওয়া হয়।”
ভোট ঘোষণার এই মাহেন্দ্রক্ষণে আরও এক বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন। সূত্রের খবর, রবিবার বিকেলের মধ্যেই রাজ্যের ৫৪ লক্ষ শিক্ষিত বেকারের অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের (Yuva Sathi) ১৫০০ টাকা করে পৌঁছে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, মোট ৭৪ লক্ষ আবেদনের মধ্যে কয়েক লক্ষ আবেদনকারী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাওয়ায় তা বাতিল করা হয়। অবশেষে ৫৪ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি টাকা (Direct Benefit Transfer) পাঠানো শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের প্রায় ৮ শতাংশ শিক্ষিত ভোটারের কাছে পৌঁছানোর এটি একটি অব্যর্থ কৌশল। একদিকে ধর্মগুরুদের সম্মানবৃদ্ধি এবং অন্যদিকে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা নিশ্চিত করে নির্বাচনের ময়দানে নামার শেষ প্রস্তুতি সেরে ফেললেন মুখ্যমন্ত্রী।
