‘বিচারাধীন’ তালিকায় কেন লক্ষ লক্ষ নাম? সংশয় কাটাতে বিশেষ বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের
Connect with us

ভাইরাল খবর

‘বিচারাধীন’ তালিকায় কেন লক্ষ লক্ষ নাম? সংশয় কাটাতে বিশেষ বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিশেষত ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন (Adjudication) তালিকায় লক্ষ লক্ষ নাম থাকা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, সেই বিষয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেওয়া এক বার্তায় কমিশন স্পষ্ট করেছে যে, ইআরও (ERO)-দের সিদ্ধান্ত না নেওয়ার কারণে সমস্ত মামলা ঝুলে রয়েছে- এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু নির্দিষ্ট মামলা ইআরও এবং এইআরও-দের কাছে অমীমাংসিত (Unresolved) থেকে যাওয়ায় সেগুলি যথাযথ তথ্যগত যাচাইয়ের (Data verification) জন্য পাঠানো হয়েছিল। একইসঙ্গে কমিশনের তরফে অফিসার্স অ্যাসোসিয়েশনকে সতর্ক করে জানানো হয়েছে, তারা যেন নির্বাচন কমিশনের অধীনে থাকা আধিকারিকদের মুখপাত্র হিসেবে কাজ না করে। শোনা কথার ভিত্তিতে সাংবিধানিক সংস্থাকে (Constitutional body) অসম্মান করার চেষ্টা করলে তার পরিণাম যে গুরুতর (Serious consequences) হতে পারে, সেই সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের নির্দিষ্ট আচরণবিধি (Conduct rules) মেনে চলার পরামর্শ দিয়েছে কমিশন।

Advertisement
ads

উল্লেখ্য, বর্তমানে এই বিচারাধীন তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী বিচারকরা এই নামগুলি পুনর্যাচাই করছেন। সংশ্লিষ্ট নির্বাচনী দফার আগেই এই তালিকাগুলি চূড়ান্ত করে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় যাতে কোনো ত্রুটি না থাকে, তার জন্য বাড়তি নজরদারি (Strict surveillance) চালানো হচ্ছে।

Continue Reading
Advertisement