সফর সেরেই অ্যাকশনে মোদী, মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বড় পরিকল্পনা
Connect with us

দেশের খবর

সফর সেরেই অ্যাকশনে মোদী, মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বড় পরিকল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের বাজনা (War Drums) বেজে উঠেছে। ইরান, ইজরায়েল ও আমেরিকার এই ত্রিমুখী সংঘাতের আবহে চরম সতর্ক নয়াদিল্লি। পরিস্থিতি মোকাবিলায় রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (Cabinet Committee on Security) জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র (Official Source) মারফত জানা গিয়েছে, দু’দিনের সফর শেষ করে রাত সাড়ে ৯টায় দিল্লিতে নেমেই সরাসরি এই বৈঠকে যোগ দেন তিনি।

এই বৈঠকের মূল লক্ষ্য ছিল ভারতের ওপর যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করা। মধ্যপ্রাচ্যে আটকে পড়া হাজার হাজার ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানোর (Evacuation) পরিকল্পনা চূড়ান্ত করতেই বসেছিল এই সভায়। তবে নয়াদিল্লির প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলভাগ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। বিশ্বের এক-পঞ্চমাংশ রফতানিযোগ্য তেল এই রুট দিয়ে পরিবহণ করা হয়। তেহরান এই প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তৈল সংকট (Oil Crisis) তৈরি হয়েছে।

ভারতের অভ্যন্তরীণ তেলের ভাঁড়ারে (Oil Reserve) বর্তমানে আর মাত্র ৭৪ দিন চালানোর মতো তেল মজুত রয়েছে। হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক না-হলে দেশের জ্বালানি জোগানে বড়সড় টান পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞ মহল। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে ভারতের নীতিনির্ধারকদের মধ্যে।

Continue Reading
Advertisement ads