আদালতের পর এবার পোস্ট অফিস! রাজ্যজুড়ে একের পর এক বোমাতঙ্ক, তুঙ্গে সতর্কতা
Connect with us

ভাইরাল খবর

আদালতের পর এবার পোস্ট অফিস! রাজ্যজুড়ে একের পর এক বোমাতঙ্ক, তুঙ্গে সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিচারবিভাগীয় আদালতগুলোর পর এবার সন্ত্রাসবাদীদের (Terrorists) নিশানায় কেন্দ্রীয় প্রতিষ্ঠান। বৃহস্পতিবার বেলা গড়াতেই রাজ্যের একাধিক পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক (Bomb Threat) ছড়িয়ে পড়ে। পোস্ট অফিস সূত্রে খবর, সার্কেল অফিস থেকে আসা একটি সতর্কবার্তা বা ইমেইল (E-mail) থেকে জানা যায় যে, পাসপোর্ট কেন্দ্র থাকা অফিসগুলোতে আরডিএক্স (RDX) ও সায়ানাইড (Cyanide) মজুত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ডিনামাইট (Dynamite) দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে , এমন বার্তায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কলকাতার রুবির মোড় সংলগ্ন পাসপোর্ট অফিস থেকে শুরু করে বালুরঘাট, চুঁচুড়া, আরামবাগ, আসানসোল ও কৃষ্ণনগরের মতো জেলা শহরগুলোতেও একই আতঙ্ক (Panic) গ্রাস করে। বালুরঘাটের পোস্টমাস্টার সুবল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ১টা ১৫ মিনিট থেকে ২টোর মধ্যে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। খবর পেয়েই শ্রীরামপুর ও বালুরঘাটের মতো এলাকায় পুলিশ পৌঁছে গোটা ভবন খালি করে দেয়। চুঁচুড়ায় পোস্ট অফিস সংলগ্ন স্কুলে বোমার খবরে অভিভাবকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বর্ধমান ও আসানসোলেও কর্মীরা দফতরে তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

রাজ্য পুলিশের ডিএসপি বিক্রম প্রসাদ জানান, বম্ব স্কোয়াড (Bomb Squad) ও ডগ স্কোয়াড নিয়ে প্রতিটি সন্দেহভাজন জায়গায় চিরুনি তল্লাশি (Search Operation) চালানো হচ্ছে। যদিও নবান্ন সূত্রে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই। গত দু’দিনের আদালতগুলোতে পাওয়া হুমকির মতোই এই ঘটনাগুলো ভুয়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও প্রশাসন কোনো ঝুঁকি (Risk) নিতে নারাজ। এই ধারাবাহিক হুমকির নেপথ্যে থাকা মূল চক্রীকে শনাক্ত করতে লালবাজারের সাইবার সেল (Cyber Cell) দ্রুত তদন্ত শুরু করেছে।

Advertisement
ads