ভাইরাল খবর
বিমানবন্দরেই শমীক-গিরিরাজ বৈঠক, ইঙ্গিত ২০২৬-এর প্রস্তুতির
ডিজিটাল ডেস্কঃ বিমানবন্দরের (Airport) লাউঞ্জেই হয়ে গেল গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী (Union Textile Minister) গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে বৈঠকে বসলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।
এদিন সকালে দিল্লি (Delhi) থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান এআই ২৭০৫ (AI 2705)-এ চেপে সকাল ৯টা ৪৩ মিনিট নাগাদ কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিমানবন্দরের লাউঞ্জেই দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয় বলে সূত্রের খবর।
রাজনৈতিক মহলের মতে, এই বৈঠকের মূল আলোচ্য ছিল ২০২৬-এর বিধানসভা নির্বাচন (2026 Assembly Election)। রাজ্যে বিজেপির সাংগঠনিক রণকৌশল (Strategy), ভোটের অঙ্ক এবং আগামী দিনের রাজনৈতিক রোডম্যাপ (Roadmap) নিয়েই কথা হয় বলে জানা গিয়েছে।
শুধু রাজনীতি নয়, বৈঠকে উঠে আসে রাজ্যের বস্ত্র শিল্প (Textile Industry) ও জুট শিল্পের (Jute Industry) ভবিষ্যৎ প্রসঙ্গও। বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জুট শিল্পের সঙ্গে যুক্ত ডিরেক্টরদের (Directors) সঙ্গে আলাদা করে আলোচনা করেন। বাংলায় টেক্সটাইল সেক্টরে (Textile Sector) বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
বিজেপির অন্দরে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) পর রাজ্যে সংগঠন আরও মজবুত করতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের এই সরাসরি আলোচনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।


