ডোমিসাইল থাকলেই চলবে না, SIR-এ কড়া শর্ত নির্বাচন কমিশনের
Connect with us

ভাইরাল খবর

ডোমিসাইল থাকলেই চলবে না, SIR-এ কড়া শর্ত নির্বাচন কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ায় ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) ব্যবহার নিয়ে এবার স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। নয়াদিল্লি থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Electoral Officer – CEO) কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ডোমিসাইল থাকলেই সব ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, স্থায়ী বসবাসের শংসাপত্র (Permanent Residence Certificate) দ্রুত সাধারণ মানুষের হাতে তুলে দিতে। ক্যাম্প করার কথাও বলা হয়েছিল। কিন্তু SIR প্রক্রিয়ায় কোন ডোমিসাইল বৈধ হবে, তা নির্দিষ্ট করে জানাল কমিশন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র জেলাশাসক (District Magistrate), অতিরিক্ত জেলাশাসক (Additional District Magistrate), মহকুমাশাসক (Sub-Divisional Officer) এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর (Collector) দ্বারা ইস্যু করা ডোমিসাইল সার্টিফিকেটই গ্রহণযোগ্য হবে।

এছাড়াও কমিশন স্মরণ করিয়েছে, প্রতিটি ডোমিসাইল পশ্চিমবঙ্গ সরকারের ২ নভেম্বর ১৯৯৯ সালের নির্দেশিকা অনুযায়ী হতে হবে। ওই নির্দেশিকায় বলা হয়েছিল, প্রতিরক্ষা ও আধা সামরিক বাহিনীর চাকরির প্রয়োজনে ডোমিসাইল দেওয়া হয় এবং আবেদনকারী বা তাঁর বাবা-মায়ের অন্তত ১৫ বছর রাজ্যে বসবাসের প্রমাণ থাকতে হবে। জমির মালিকানা বা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার প্রমাণ থাকলেও শংসাপত্র মিলতে পারে।

Advertisement
ads

এই নির্দেশ কঠোরভাবে মানার কথাও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

Continue Reading
Advertisement