ইসলামাবাদ আত্মঘাতী হামলার দায় স্বীকার ISPP-এর, হামলাকারীর নাম প্রকাশ
Connect with us

হামলা

ইসলামাবাদ আত্মঘাতী হামলার দায় স্বীকার ISPP-এর, হামলাকারীর নাম প্রকাশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার জুম্মার নমাজ (Friday Prayers) চলাকালীন পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদে (Islamabad) ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট পাকিস্তান প্রভিন্স (ISPP – Islamic State Pakistan Province)। জঙ্গি সংগঠনটির সরকারি প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সি (Amaq News Agency)-র মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, হামলাকারীর নাম সইফুল্লা আনসারি (Saifullah Ansari)।

এই হামলায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর মিলেছে। সরকারি সূত্রে এখনও চূড়ান্ত সংখ্যা প্রকাশ না হলেও নিহতের সংখ্যা ১০০ ছুঁতে পারে বলে আশঙ্কা। ঘটনার পর থেকেই ইসলামাবাদ জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা (High Alert) জারি করা হয়েছে এবং তদন্তে নেমেছে পাক নিরাপত্তা সংস্থাগুলি (Pak Security Agencies)।

আইএসপিপির দাবি অনুযায়ী, একটি শিয়া মসজিদ (Shia Mosque) লক্ষ্য করেই এই আত্মঘাতী হামলা চালানো হয়। সংগঠনটি একে তাদের তথাকথিত ‘ধর্মীয় শত্রুদের’ বিরুদ্ধে অভিযান বলে উল্লেখ করেছে। যদিও পাক প্রশাসন এখনও স্বাধীনভাবে হামলাকারীর পরিচয় যাচাই করে নিশ্চিত করেনি। নিরাপত্তা আধিকারিকদের মতে, হামলার ধরন ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীর (ISIS-linked Groups) পরিচিত কৌশলের সঙ্গে মিলে যায়।

উল্লেখ্য, ইসলামিক স্টেট পাকিস্তান প্রভিন্স ২০১৯ সালে আত্মপ্রকাশ করে এবং পাক পাঞ্জাব (Punjab), বালুচিস্তান (Balochistan) ও পাক অধিকৃত কাশ্মীর (PoK) জুড়ে সক্রিয়। অতীতেও একাধিক বোমা হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠী। সাম্প্রতিক বিস্ফোরণ ফের পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement
ads
Continue Reading
Advertisement