ইসলামাবাদে আত্মঘাতী হামলা, ভারতকে দায়ী করে বিস্ফোরক দাবি পাকিস্তানের
Connect with us

হামলা

ইসলামাবাদে আত্মঘাতী হামলা, ভারতকে দায়ী করে বিস্ফোরক দাবি পাকিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদে (Islamabad) একটি মসজিদের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমারু হামলা (Suicide Bombing) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা অন্তত ১৭৫। এই মর্মান্তিক ঘটনার পরেই ভারতকে (India) কাঠগড়ায় তুলেছে পাকিস্তান।

পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ (Khawaja Muhammad Asif) দাবি করেন, এই হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে। তাঁর অভিযোগ, হামলাকারীর আফগানিস্তানে (Afghanistan) যাতায়াত ছিল এবং তালিবানের (Taliban) সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে। এক্স (X) হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি আরও দাবি করেন, ভারত ও আফগানিস্তান যৌথভাবে এই ষড়যন্ত্র করেছে।

এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে নয়াদিল্লি (New Delhi)। শুক্রবার রাতে বিদেশমন্ত্রকের (MEA – Ministry of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া বিবৃতিতে বলেন, ইসলামাবাদের মসজিদে এই হামলা নিন্দনীয় এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। তবে সন্ত্রাসবাদ মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ঢাকতেই পাকিস্তান অন্যদের দোষারোপ করছে বলে মন্তব্য করেন তিনি। ভারতের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দেওয়া হয়।

Advertisement
ads

পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবিকে নস্যাৎ করেছে আফগানিস্তানের তালিবান সরকারও। তারা পাকিস্তানের এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে। তালিবানের বক্তব্য, উপযুক্ত তদন্ত ছাড়াই ইসলামাবাদ বারবার অন্য দেশের উপর দোষ চাপাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে ইসলামাবাদের শেহজাদ এলাকা (Shehzad Area)-র তরলাই ইমামবারগা (Tarlai Imambargah) মসজিদের সামনে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর গোটা শহরে জরুরি অবস্থা (Emergency) জারি করা হয়।

Continue Reading
Advertisement