ভাইরাল খবর
নোটিসে চার বাড়তি ছেলে, এসআইআর শুনানিতে চার খাসি নিয়ে প্রতিবাদ
ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR) শুনানির নোটিস হাতে পেয়ে রীতিমতো চমকে গিয়েছিলেন হারু শেখ। বাস্তবে তাঁর সন্তান সংখ্যা মাত্র দুই। অথচ কমিশনের (Commission) পাঠানো নোটিসে উল্লেখ রয়েছে, তাঁর নাকি ছয় ছেলে! চার বাড়তি সন্তানের খোঁজ পেয়ে শুধু তিনি নন, তাঁর সংসারেও শুরু হয় তুমুল অশান্তি (family dispute)। স্ত্রী সন্দেহ প্রকাশ করেন, অন্য কোথাও নাকি গোপন সংসার রয়েছে। শেষমেশ পরিস্থিতি এমন দাঁড়ায় যে স্ত্রী বাপের বাড়ি চলে যান।
এই ভুলের প্রতিবাদ জানাতে অভিনব পথ বেছে নেন হারু শেখ। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি থানার নবগ্রামের বাসিন্দা তিনি। কান্দির গোকর্ণ-২ পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত এসআইআর হিয়ারিং ক্যাম্পে (Hearing Camp) হাজির হন তিনি তাঁর দুই ছেলে এবং বাড়ির চারটি পোষ্য খাসিকে সঙ্গে নিয়ে। খাসিদের গলায় ঝোলানো ছিল প্ল্যাকার্ড (placard), যেখানে লেখা—“আমার বাবার নাম হারু শেখ।”
এই দৃশ্য দেখে হিয়ারিং ক্যাম্পে রীতিমতো শোরগোল পড়ে যায়। কমিশনের এআরও (ARO) ও মাইক্রো অবজার্ভারের (Micro Observer) সামনে হারু বলেন, “এই দেখুন স্যার, আমার দুই ছেলে। আর বাকি চারটে আমার বাড়ির খাসি। ছবি তুলে রাখুন, যেন আবার ভুল না হয়।”
হারুর অভিযোগ, কমিশনের ভুলেই তাঁর সংসার ভেঙে পড়ার মুখে। “সন্তানের হিসেব ভুল করে সাধারণ মানুষকে কত হয়রানি (harassment) করা হবে?”—এই প্রশ্ন তুলেছেন তিনি। প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে কান্দির এই অভিনব প্রতিবাদ এখন এলাকাজুড়ে আলোচনার বিষয়।
