হাসপাতালে শুয়েও হুমকি, ‘মিমিকে ছাড়ব না’ বললেন তনয় শাস্ত্রী
Connect with us

বিনোদন

হাসপাতালে শুয়েও হুমকি, ‘মিমিকে ছাড়ব না’ বললেন তনয় শাস্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, হেনস্তা ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ও জ্যোতিষী তনয় শাস্ত্রী (Tanay Shastri)। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে বনগাঁ হাসপাতালে (Bongaon Hospital) ভর্তি করা হয়। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি তনয়। অভিযোগ, হাসপাতালের বেডে শুয়েই তিনি মিমিকে হুমকি দেন— ‘মিমিকে ছাড়ব না’।

এই হুমকিকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর প্রতিক্রিয়া, “একজন মানুষকে যতটা গুরুত্ব দেওয়া উচিত নয়, তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।”

ঘটনার সূত্রপাত গত রবিবার। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের (Nayagopalganj Yubak Sangha) বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি। অভিযোগ, তিনি প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছন। প্রশাসনের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলার কথা থাকায় মাঝপথে তাঁর অনুষ্ঠান বন্ধ করা হয়। মিমির অভিযোগ, তনয় শাস্ত্রী মঞ্চে উঠে গান বন্ধ করে তাঁকে অপমান করেন।

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তিনদিন পর তনয় শাস্ত্রীকে তাঁর বাড়ি থেকে আটক করে বনগাঁ থানায় (Bongaon Police Station) নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তনয়-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement