দেশ
আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার কত? ইকোনমিক সার্ভেতে উঠে এসেছে পূর্বাভাস
ডিজিটাল ডেস্কঃ ২০২৫–২৬ অর্থবর্ষের (FY26) ইকোনমিক সার্ভে (Economic Survey) অনুযায়ী, ভারতের অর্থনীতি ৭.৪ শতাংশ (GDP Growth) হারে বৃদ্ধি পেতে পারে। আগামী অর্থবর্ষে (FY27) জিডিপি বৃদ্ধির হার কিছুটা কমে ৬.৮–৭.২ শতাংশের মধ্যে থাকতে পারে। রেগুলেটরি রিফর্মস (Regulatory Reforms), শক্তিশালী ম্যাক্রোইকোনমিক পরিস্থিতি (Macro-Economic Conditions) এবং প্রাইভেট সেক্টরের বিনিয়োগ (Private Sector Investment) এই বৃদ্ধির মূল চালিকা শক্তি বলে সার্ভেতে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদে (Parliament) অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) এই সার্ভে পেশ করেছেন। চিফ ইকোনমিক অ্যাডভাইজ়র ভি. অনন্ত নাগেশ্বরন (V. Anantha Nageswaran) তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছে। সার্ভেতে আন্তর্জাতিক ঝুঁকি (Global Risks) ও এআই-নির্ভর (AI-Driven Growth) চ্যালেঞ্জও তুলে ধরা হয়েছে।
মূল্যস্ফীতি (Inflation) নিয়ন্ত্রণে থাকলেও নমিনাল জিডিপি (Nominal GDP Growth) বাজেটের লক্ষ্য থেকে কিছুটা কম। পাবলিক ক্যাপিটাল এক্সপেনডিচার (Public Capital Expenditure) দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে ২০৪৭ সালের লক্ষ্য পূরণের জন্য প্রাইভেট বিনিয়োগও অপরিহার্য। এছাড়া উৎপাদন খাতের আত্মনির্ভরতা (Self-Reliance) ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
