ভাইরাল খবর
হরিয়ানার বিয়েবাড়িতে ভয়াবহ অভিজ্ঞতা! যৌন হেনস্তার অভিযোগ মৌনির
ডিজিটাল ডেস্কঃ হরিয়ানার (Haryana) একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy)। ইনস্টাগ্রাম পোস্টে (Instagram Post) দীর্ঘ বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, অনুষ্ঠানের সময় কয়েকজন বয়স্ক পুরুষ তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেন।
মৌনি জানান, কারনালে (Karnal) একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মঞ্চের দিকে এগোতেই কিছু পুরুষ ছবি তোলার অজুহাতে তাঁর কোমরে (Waist) হাত দেন। আপত্তি জানানো সত্ত্বেও তাঁদের আচরণ বদলায়নি। মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও খারাপ হয়। সামনের সারিতে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি অশালীন মন্তব্য (Obscene Comments) ও কুরুচিকর হাতের ইঙ্গিত করতে থাকেন।
View this post on Instagram
সবচেয়ে গুরুতর অভিযোগ, মঞ্চ উঁচুতে থাকায় কয়েকজন ব্যক্তি নিচু অ্যাঙ্গেল (Low Angle) থেকে ভিডিও করছিলেন। বাধা দিতে গেলে গালিগালাজ (Abuse) করা হয় বলেও দাবি অভিনেত্রীর। পরিস্থিতিতে তিনি মাঝপথে অনুষ্ঠান ছাড়তে চাইলেও পেশাদারিত্ব (Professionalism) বজায় রেখে পারফরম্যান্স শেষ করেন।
মৌনির অভিযোগ, উপস্থিত আয়োজক বা পরিবারের কেউই অভিযুক্তদের সরিয়ে দেননি। মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বলেন, “যদি আমার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীর এই অবস্থা হয়, তাহলে নতুন শিল্পীদের নিরাপত্তা কোথায়?” প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিনেত্রী। এই ঘটনায় বিনোদন জগতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


