খেলার খবর
ভারত-নিউজিল্যান্ড ODI-তে বাংলাদেশি আম্পায়ার, অস্বস্তিতে BCB
ডিজিটাল ডেস্কঃ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে না আসার সিদ্ধান্ত ঘিরে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তীব্র টানাপোড়েন চলছে, ঠিক সেই সময়ই এক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল বরোদায় (Baroda)। ভারত-নিউ জ়িল্যান্ড (India vs New Zealand) প্রথম একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে রয়েছেন বাংলাদেশেরই আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত (Sharfuddoula Saikat)। তিনি এই ম্যাচে টিভি আম্পায়ার (TV Umpire) ও তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করছেন।
এই নিয়োগকে অনেকেই দেখছেন BCB-র গালে কার্যত বড় থাপ্পড় হিসেবে। কারণ, নিরাপত্তাজনিত (Security Concern) আশঙ্কা দেখিয়ে বাংলাদেশ যেখানে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না, সেখানে একজন বাংলাদেশি আম্পায়ার নির্বিঘ্নে ভারতে এসে আইসিসি (ICC)-র দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি আইপিএল (IPL) বিতর্কে কলকাতা নাইট রাইডার্স (KKR) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কিনেও BCCI-র নির্দেশে ছেড়ে দেয়। তার পর থেকেই BCB ও BCCI-র সম্পর্ক আরও তিক্ত হয়। এমনকি বাংলাদেশে IPL সম্প্রচারও বন্ধ রাখা হয়েছে, যা নজিরবিহীন।
এর মধ্যেই শরফুদ্দৌলার উপস্থিতি প্রশ্ন তুলেছে— যদি একজন বাংলাদেশি আম্পায়ার ভারতে নিরাপদে কাজ করতে পারেন, তাহলে ক্রিকেটারদের ক্ষেত্রে সেই নিরাপত্তা নিয়ে আপত্তি কেন? বিশেষজ্ঞদের একাংশের মতে, নিরাপত্তার আড়ালে আসলে রাজনৈতিক (Political) চাপ ও ভোটব্যাঙ্কের হিসাব কাজ করছে।
ঢাকায় (Dhaka) জন্ম নেওয়া শরফুদ্দৌলা এখনও পর্যন্ত ৩২টি টেস্ট (Test), ১১৮টি ওয়ানডে, ৭৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। তিনি আইসিসির এলিট প্যানেলেও (Elite Panel) জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম আম্পায়ার। বরোদায় তাঁর নির্বিঘ্ন দায়িত্বপালন BCB-র অবস্থানকে আরও অস্বস্তিতে ফেলল বলেই মনে করছে ক্রীড়ামহল।
