ডিজিটাল ডেস্কঃ দেশের মাটিতেই পুত্রসন্তানের জন্ম দিলেন ‘সাহসিনী’ সোনালি খাতুন। বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College) সোমবার সুস্থ সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতক দু’জনেই ভালো আছেন। এই আনন্দের মুহূর্তে সোনালি ও তাঁর সদ্যোজাতকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোমবার এক্স (X) হ্যান্ডলে অভিষেক লেখেন, সোনালির জীবনে ঘটে যাওয়া অবিচারের প্রেক্ষিতে এই সুখের মুহূর্ত আরও গভীর তাৎপর্যপূর্ণ। তিনি জানান, ৬ জানুয়ারি বীরভূম সফরে গিয়ে ব্যক্তিগত ভাবে হাসপাতালে (Hospital Visit) গিয়ে সোনালি ও তাঁর শিশুকে শুভেচ্ছা জানাবেন।
I am deeply moved and genuinely heartened to learn that Sunali Khatun has given birth to a healthy baby boy at Rampurhat Medical College, Birbhum. This moment of joy feels even more profound against the backdrop of the injustice she was subjected to. In a shocking abuse of power,…
উল্লেখ্য, রামপুরহাটের বাসিন্দা সোনালি খাতুন দিল্লিতে পরিচারিকার কাজ করতেন। বাংলা ভাষায় কথা বলার কারণে তাঁকে বাংলাদেশি (Bangladeshi) সন্দেহে আটক করে দিল্লি পুলিশ (Delhi Police)। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে বিএসএফ (BSF) ‘পুশ ব্যাক’ করে বাংলাদেশে পাঠানো হয়। ভিন দেশে অপরাধীর মতো বন্দিজীবন কাটাতে হলেও এক মুহূর্তের জন্য সাহস হারাননি সোনালি।
এই ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট (High Court) ও সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর দীর্ঘ লড়াই শেষে প্রায় ছ’মাস পর ৫ ডিসেম্বর ভারতে ফেরেন সোনালি। দেশে ফিরে তিনি তৃণমূল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অবশেষে মাতৃত্বের আনন্দে সেই লড়াইয়ের সুখকর পরিণতি দেখল সোনালির পরিবার।