‘আমি আর চাপ নিতে পারছি না’, নোট লিখেই BLO-র চরম সিদ্ধান্ত
Connect with us

ভাইরাল খবর

‘আমি আর চাপ নিতে পারছি না’, নোট লিখেই BLO-র চরম সিদ্ধান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ার রানিবাঁধ (Ranibandh, Bankura) বিধানসভার রাজাকাটা এলাকায় রবিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও BLO (Booth Level Officer) হারাধন মণ্ডল (Haradhan Mondal)-এর ঝুলন্ত দেহ একটি ক্লাসরুম থেকে উদ্ধার করা হয়। দেহের পাশে পাওয়া সুইসাইড নোটে (Suicide Note) লেখা ছিল, “আমি আর চাপ নিতে পারছি না, বিদায়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, হারাধন মণ্ডল রানিবাঁধ বিধানসভার ২০৬ নম্বর বুথে BLO-এর দায়িত্বে ছিলেন। রবিবার সকাল ১০টা নাগাদ তিনি ভোটারদের নথিপত্র (Voter Documents) সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা স্কুলে যান। ক্লাসরুমের সিলিং ফ্যানে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান।

সুইসাইড নোটে তিনি লিখেছেন, “এই কাজের জন্য আমিই দায়ী। এর সঙ্গে অন্য কারও যোগ নেই। সব ঠিক করেও আমি ভুল করলাম। ক্ষমা করো আমাকে।” পরিবার সূত্রে জানা যায়, হারাধন মণ্ডল SIR-এর দায়িত্ব ও কাজের চাপ (Work Pressure) নিতে না পেরে মানসিক অবসাদে (Mental Stress) ভুগছিলেন। ছেলে সোহম মণ্ডল বলেছেন, “কোনও ট্রেনিং বা সাহায্য নেই। রাতভর কাজ করতেন বাবা। চাপের জেরেই আত্মহত্যা।”

Advertisement
ads

রানিবাঁধ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বাংলায় মোট ছ’জন BLO-এর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে।

Continue Reading
Advertisement