নেহরুর ‘সরকারি অর্থে বাবরি নির্মাণ’ প্রস্তাব আটকে দেন প্যাটেল, দাবি রাজনাথের
Connect with us

ভাইরাল খবর

নেহরুর ‘সরকারি অর্থে বাবরি নির্মাণ’ প্রস্তাব আটকে দেন প্যাটেল, দাবি রাজনাথের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভদোদরার (Vadodara) সাধলি গ্রামে আয়োজিত এক জনসভায় দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিতর্কিত মন্তব্য করেন। তাঁর দাবি, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জনগণের টাকায় (public fund) বাবরি মসজিদ (Babri Masjid) নির্মাণ করতে চেয়েছিলেন। সেই প্রস্তাবের বিরোধিতা করেন সর্দার প্যাটেল, যিনি সরকারি অর্থ (government fund) দিয়ে ধর্মীয় স্থাপনা নির্মাণে সম্মতি দেননি।

রাজনাথ বলেন, প্যাটেল ছিলেন একজন প্রকৃত উদারপন্থী (liberal) এবং ধর্মনিরপেক্ষ (secular) নেতা, যিনি কখনও তোষণের রাজনীতিতে বিশ্বাস করতেন না। তাঁর দাবি, নেহরু যখন সোমনাথ মন্দির (Somnath Temple) পুনরুদ্ধারের বিষয় তুলেছিলেন, প্যাটেল স্পষ্টভাবে জানান—এই প্রকল্পে সরকারি অর্থ নয়, সাধারণ মানুষের দান করা ৩০ লক্ষ টাকা ব্যবহৃত হয়েছে, তাই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

রাজনাথ আরও বলেন, রাম মন্দির নির্মাণেও সরকারের এক টাকা খরচ হয়নি; দেশের মানুষই পুরো ব্যয় বহন করেছেন। এই উদাহরণই প্রকৃত ধর্মনিরপেক্ষতার পরিচয় বলে মন্তব্য করেন তিনি।

Advertisement
ads

একই অনুষ্ঠানে সি.আর. কেশবন অভিযোগ করেন, কংগ্রেসের ইতিহাসে “হিন্দু-বিরোধী মানসিকতা” ছিল। তাঁর দাবি, নেহরু সোমনাথ মন্দির পুনর্নির্মাণের বিরোধিতা করেছিলেন এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের বক্তৃতা সেই সময় ব্ল্যাক আউট করা হয়।

অন্যদিকে, কংগ্রেস নেতারা এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে বিজেপি। বাবরি মসজিদ ও সোমনাথ মন্দিরের নাম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি কংগ্রেসের মুখপাত্রদের।

Continue Reading
Advertisement