রাজনীতি
দিলীপ ঘোষের সীমান্ত খোলা মন্তব্য ফের বিতর্কে: অনুপ্রবেশ ও সুরক্ষা নিয়ে উত্তপ্ত প্রতিক্রিয়া
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে অনুপ্রবেশ (Illegal Entry) ইস্যুতে ফের বিতর্কে কেন্দ্রবিন্দুতে হাজির হয়েছেন বঙ্গ বিজেপির (BJP West Bengal) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগে বিএসএফকে (BSF) দায়ী করে বিতর্ক সৃষ্টি করলেও এবার সীমান্ত (Border) খুলে দেওয়ার প্রসঙ্গ ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
স্বরূপনগরের চা-চক্র (Tea-Meet) কর্মসূচিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফের দিকে আঙুল তোলেন। বলেন, “দায়ভার উভয়পক্ষেরই। পুলিশ-বিএসএফ (Police-BSF) পয়সার জন্য এসব করে (অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয়)।”
এরপর রাতেই তিনি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে একটি সভায় যান। সাংবাদিকরা বাংলাদেশে ফিরে যেতে চাওয়া মানুষদের ভিড় নিয়ে প্রশ্ন করলে দিলীপ বলেন, “যদি কেউ বাংলাদেশ (Bangladesh) চলে যেতে চায়, আমার বক্তব্য, বর্ডার খুলে দেওয়া উচিত। ১৯৪৭-৪৮ সালে এদেশে আসার জন্য সীমান্ত খুলে দিয়েছিল। আজ শোধবোধ হওয়া উচিত। এখান থেকে যারা বাংলাদেশ যেতে চায়, ছেড়ে দেওয়া হোক। লোক হালকা হোক। সঙ্গে মাফিয়া, গুন্ডা, চোর-ডাকাতরাও ওই দেশে চলে যাক।”
দিলীপ ঘোষের এই সীমান্ত খোলা (Open Border) মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। সভার পর তিনি এসআইআর (SIR) প্রসঙ্গেও সরব হন। বলেন, “দেশের অন্যান্য জায়গায় চুপচাপ এসআইআর চলছে। দেশের মানুষ জানে, এটি সাংবিধানিক (Constitutional) ব্যবস্থা। ভোটাধিকার প্রমাণ করতে সকলে নিজের দায়িত্বে ফর্ম (Form) ফিলাপ করছে। তৃণমূল (TMC) শুধু শোরগোল করছে এবং ভুল বোঝাচ্ছে।”
মোটের ওপর, এসআইআর ও অনুপ্রবেশ নিয়ে দিলীপ ঘোষের উত্তপ্ত মন্তব্য কেন্দ্রীয় সুরক্ষা (National Security) ও রাজনৈতিক বিতর্কের নতুন দিক উন্মোচন করেছে। প্রথমে বিএসএফকে দায়ী করে দলীয় লাইনের বিপরীত মন্তব্য, এরপর সীমান্ত খোলা প্রসঙ্গে উক্তি—সব মিলিয়ে দিলীপ ঘোষ ফের বিতর্কের কেন্দ্রে রয়েছেন।


