আদালত ও বিক্ষোভের মধ্যেই ইন্টারভিউ তারিখ ঘোষণা SSC কমিশনের
Connect with us

রাজ্যের খবর

আদালত ও বিক্ষোভের মধ্যেই ইন্টারভিউ তারিখ ঘোষণা SSC কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিক্ষোভ ও একের পর এক বিতর্কের আবহে অবশেষে ইন্টারভিউ (Interview) তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলিতে শুরু হবে সাক্ষাৎকার (Interview Process) পর্ব। গত শনিবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ইন্টারভিউ তালিকার ভিত্তিতেই এদিন ডাক পেলেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষা (Written Exam) অনুষ্ঠিত হয়েছে। এখনও গ্রুপ C ও গ্রুপ D-র পরীক্ষা বাকি থাকলেও একাদশ-দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরেই নতুন বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে—আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দাগি প্রার্থীদের (Disqualified Candidates) মধ্যে কয়েকজন পরীক্ষায় বসেছেন এবং এমনকী সাক্ষাৎকারের ডাকও পেয়েছেন।

আরও অভিযোগ, শিক্ষক পদে আবেদনকারীদের তালিকায় ক্লার্ক পদের প্রার্থীদের (Clerk Candidates) নামও নাকি রয়েছে। ‘কাট-অফ’ (Cut-off) যেখানে ৭০ শতাংশের বেশি, সেখানে পূর্ণ ৬০ নম্বর পেয়েও বহু নতুন প্রার্থী সুযোগ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। মোট প্রায় ২০ হাজারের সামান্য বেশি প্রার্থী এবার ডেকে পাঠিয়েছে কমিশন।

Advertisement
ads

এমন পরিস্থিতিতেই মঙ্গলবার করুণাময়ী হয়ে ওঠে উত্তপ্ত। নতুন ও পুরনো চাকরিপ্রার্থীরা শূন্যপদ বাড়ানোর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। চলে পুলিশি হস্তক্ষেপ, আটকও হন অনেকে। এই চাপানউতোরের মাঝেই SSC স্পষ্ট জানায়—বিশেষভাবে সক্ষমদের (PWD Candidates) জন্য আলাদা কোনও নির্দেশ ছিল না, তাই তালিকায় বিশেষ হেরফের হয়নি।

সব মিলিয়ে উত্তাল পরিস্থিতির মাঝেই ইন্টারভিউর পথে এগোল কমিশন—এখন নজর সাক্ষাৎকার পর্বে কী ঘটে সেই দিকে।

Continue Reading
Advertisement