রাজগঞ্জ BDO অফিস থেকে ব্যাগ ভর্তি ভোটার কার্ড উদ্ধার
Connect with us

ভাইরাল খবর

রাজগঞ্জ BDO অফিস থেকে ব্যাগ ভর্তি ভোটার কার্ড উদ্ধার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়ি (Jalpaiguri) রাজগঞ্জ (Rajganj) বিডিও (BDO) অফিস চত্বরে (premises) ব্যাগ ভর্তি ভোটার কার্ড (voter cards) উদ্ধার হওয়ায় (recovered) এলাকায় চাঞ্চল্য (uproar) ছড়িয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় এক যুবক অফিসের পেছনের (backside) অংশে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। ঘটনাটি পরবর্তীতে গুরুত্ব পায়, কারণ গত দুই দিন আগে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের (Prashanta Burman) নাম খুনের (murder) মামলায় জড়িয়েছিল। এবার তাঁর দপ্তর চত্বর থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা নতুন বিতর্ক (controversy) তৈরি করেছে।

এ বিষয়ে রাজগঞ্জ BDO প্রশান্ত বর্মনের অফিসিয়াল (official) নম্বরে একাধিকবার ফোন (calls) করা হলেও তিনি ফোন ধরেননি। জানা গেছে, ঘটনার সময় তিনি অফিসেও উপস্থিত ছিলেন না।

Advertisement
ads
Continue Reading
Advertisement