ভাইরাল খবর
“৪৮ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতি বদলে দেব”— হুমায়ুনের হুঁশিয়ারি
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদ (Murshidabad) রাজনীতিতে ফের ঝড় তুললেন ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বুধবার প্রকাশ্য সভা থেকে তিনি দলকেই চ্যালেঞ্জ ছুড়ে দেন। স্পষ্ট ভাষায় বলেন, “যদি দল মনে করে আমার মতো লোকের দরকার নেই, ৪৮ ঘণ্টার (48 hours) মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রঙ (Color) পাল্টে দেব।”
কান্দির বিধায়ক তথা দলের জেলা সভাপতি অপূর্ব সরকার (Apurba Sarkar)-এর নাম না করেও হুমায়ুনের নিশানা স্পষ্ট। তাঁর বক্তব্য, “লুঠ করে খেয়ে নেতা হবে, আর ভোটের সময় তিন নম্বর! এইসব মানব না।” এভাবেই দলের অভ্যন্তরীণ ক্ষোভ (Internal Conflict) প্রকাশ্যে আনলেন তিনি।
ভরতপুরে এক সভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীর বলেন, “সম্মান দিয়ে নেতৃত্ব (Leadership)-এর জন্য এখনও অপেক্ষা করছি। কিন্তু কেউ যদি আমাদের লেজে পা দেয়, আমরা ছোবল (Strike) মারতেও জানি।” তাঁর হুঁশিয়ারি, “আমরা কাউকে আগে আঙুল দেখাব না। কিন্তু আমাদের দিকে কেউ আঙুল তুললে, আমরা দুই আঙুল তুলব। ইট ছুড়লে পাথর (Stone) ছোড়ব।”
সভা মঞ্চ থেকেই তিনি অভিযোগ তোলেন— ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে টাকার বিনিময়ে প্রশাসন (Administration) ব্যবহার করে কীভাবে অরাজকতা (Chaos) তৈরি হয়েছিল, তা তাঁর জানা। বলেন, “সালার, ভরতপুরে সেই সময় যারা জিতেছিলেন, তারা এখন শুধু জমি লুঠ (Land Grab) করতেই ব্যস্ত। আমরা সেটা হতে দেব না।”
হুমায়ুনের বক্তব্যে উঠে আসে দলীয় অসন্তোষ (Discontent)-এর সুর— “কান্দিতে তিন নম্বর, বহরমপুর পুরসভায় তিন নম্বর, তারাই আমাদের নেতা হবে! আমাদের চুল চেপে অর্ডার দেবে? তা আমরা মেনে নেব না।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা— হুমায়ুন কি তৃণমূল ছাড়ার (Party Switch) প্রস্তুতি নিচ্ছেন? নাকি এটি দলের ভেতর থেকেই চাপ সৃষ্টি করার কৌশল? ৪৮ ঘণ্টার সময়সীমার হুঁশিয়ারি তৃণমূল শিবিরে স্পষ্ট অস্বস্তি তৈরি করেছে।


